মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ
নাটোরে ভূমি কল্যান অফিসার্স সমিতি’র নবগঠিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি চায়নিজ রেস্তোরায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সমিতির ওয়েবসাইট উদ্বোধন করা হয়।পরে নবীন বরন ও বিদায় সম্বর্ধনা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর প্রশাসক আসমা শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফ হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও রাজশাহী বিভাগীয় সভাপতি মৌদুদুর রহমান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জহুরুল ইসলাম। বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতি নাটোরর উপদেষ্টা আলমগীর হোসেন খান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতি নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান। পরে সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আসমা শাহীন।