রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

বড়লেখার বর্ণিতে ১১৫ শিক্ষার্থীর অংশগ্রহণে অগ্রগতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

পুরস্কার ৫৫ হাজার ৫০০ টাকা, দুই দরিদ্র মেধাবীর অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনার দায়িত্ব নেবে সংস্থা মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধি: শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহ দিতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে অগ্রগতি প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬। ইউনিয়নের ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণির ১১৫ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। পরীক্ষায় কৃতিত্বের […]

বড়লেখার বর্ণিতে ১১৫ শিক্ষার্থীর অংশগ্রহণে অগ্রগতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ নভেম্বর ২০২৬, ১৩:৩৭

পুরস্কার ৫৫ হাজার ৫০০ টাকা, দুই দরিদ্র মেধাবীর অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনার দায়িত্ব নেবে সংস্থা

মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধি:

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহ দিতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে অগ্রগতি প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬। ইউনিয়নের ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণির ১১৫ জন শিক্ষার্থী এতে অংশ নেয়।

পরীক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ২০ জন শিক্ষার্থীকে মোট ৫৫ হাজার ৫০০ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। এ ছাড়া দুজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে আয়োজক সংগঠন অগ্রগতি সমাজকল্যাণ সংস্থা।

শনিবার (২৮ নভেম্বর) সকাল নয়টায় ফকিরবাজার উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়—পাঁচটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার সময় ছিল দুই ঘণ্টা ৩০ মিনিট।

পরীক্ষা শেষে বিকেল তিনটায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রথম স্থান অর্জন করে সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের শিক্ষার্থী সিয়াম রহমান। দ্বিতীয় হয় বর্ণি জামেয়া ইসলামিয়ার রিয়াদ উদ্দিন নজীবি এবং তৃতীয় হয় মিহারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দীপ্ত দাস পার্থ। চতুর্থ স্থান অর্জন করে সৎপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তানজিম হাসান।

পুরস্কার হিসেবে প্রথম স্থান অধিকারীকে ১৫ হাজার, দ্বিতীয় স্থান অধিকারীকে ১০ হাজার, তৃতীয় স্থান অধিকারীকে ৫ হাজার, চতুর্থ স্থান অধিকারীকে ৩ হাজার এবং পঞ্চম স্থান অধিকারীকে আড়াই হাজার টাকা দেওয়া হয়।

ষষ্ঠ থেকে দশম স্থান অর্জনকারীদের প্রত্যেককে ২ হাজার এবং একাদশ থেকে বিংশ স্থান অর্জনকারীদের প্রত্যেককে ১ হাজার টাকা করে দেওয়া হয়। এ ছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট দেওয়া হয়।

আয়োজকেরা জানান, পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে দুজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ছয়জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। পাশাপাশি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিভাগে সর্বোচ্চ ২৫ শতাংশ বৃত্তি সংরক্ষিত রাখা হয়েছে।

অগ্রগতি সমাজকল্যাণ সংস্থার সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন এম. মুন্তাজিম আলী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আসুক উদ্দিন, সমাজসেবক ও রাজনীতিবিদ ফয়ছল আহমদ, গাংকুল

সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যাপক আব্দুল মুহাইমিন, জনতা ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক নীল কান্ত দাস, রংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাংক চন্দ্র দাস, আল-আমিন জামেয়া কেজির প্রধান শিক্ষক মাওলানা শামছুদ্দিন এবং গল্লাসাংজন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকারিয়া হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. জাহের হোসেন। সংগঠনের পক্ষে বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি কামরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আবু তাহের মুন্না। শুরুতে সংগঠনের সদস্য শাফি আহমদ পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন এবং সদস্য রাশি রানি দাস শ্রীমদভাগবত থেকে গীতা পাঠ করেন।

আয়োজকেরা বলেন, শুধু মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করাই এ আয়োজনের উদ্দেশ্য নয়। আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যাতে বন্ধ না হয়, সে লক্ষ্যেও কাজ করছে সংগঠনটি। শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং প্রত্যন্ত এলাকার প্রতিভাবান শিক্ষার্থীদের এগিয়ে নেওয়াই তাঁদের মূল লক্ষ্য।

এ সময় সংগঠনের উপদেষ্টা জুনায়েদ আহমদ, সহসভাপতি লিটন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক দ্বারককৃষ্ণ দাস শাওন, যুগ্ন সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সারাদেশ

আবাসিক হোটেলের রেজিস্টারে তাজমিনের নাম ‘তানজু আক্তার’, পরিচয় দেন রাজুর স্ত্রী হিসেবে

কুমিল্লায় ধর্ষণ ও হত্যার শিকার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের (১৫) মৃত্যুর আগে কক্সবাজারে অবস্থানের নতুন তথ্য সামনে এসেছে। সেখানকার একটি আবাসিক হোটেলের রেজিস্টারে তার নাম লেখা হয়েছিল ‘তানজু আক্তার’। বয়স দেখানো হয় ১৮ বছর। আর সঙ্গে থাকা রিয়াজ উদ্দিন ওরফে রাজুকে পরিচয় দেওয়া হয় তার স্বামী হিসেবে। হোটেলের রেজিস্টার, সিসিটিভি ফুটেজ এবং রিয়াজের পরিচিত ব্যক্তিদের দেওয়া […]

আবাসিক হোটেলের রেজিস্টারে তাজমিনের নাম ‘তানজু আক্তার’, পরিচয় দেন রাজুর স্ত্রী হিসেবে

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৮

কুমিল্লায় ধর্ষণ ও হত্যার শিকার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের (১৫) মৃত্যুর আগে কক্সবাজারে অবস্থানের নতুন তথ্য সামনে এসেছে। সেখানকার একটি আবাসিক হোটেলের রেজিস্টারে তার নাম লেখা হয়েছিল ‘তানজু আক্তার’। বয়স দেখানো হয় ১৮ বছর। আর সঙ্গে থাকা রিয়াজ উদ্দিন ওরফে রাজুকে পরিচয় দেওয়া হয় তার স্বামী হিসেবে।

হোটেলের রেজিস্টার, সিসিটিভি ফুটেজ এবং রিয়াজের পরিচিত ব্যক্তিদের দেওয়া তথ্য থেকে তাজমিনের কক্সবাজারে অবস্থান ও বাড়ি ফেরার আগের ঘটনাপ্রবাহ সম্পর্কে এসব তথ্য জানা গেছে।

হোটেলের রেজিস্টার অনুযায়ী, গত ৬ অক্টোবর সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে কক্সবাজারের কলাতলীতে কুটুমবাড়ি-সংলগ্ন সড়কের শেষ মাথায় অবস্থিত একটি তিনতলা আবাসিক হোটেলের ৩০২ নম্বর কক্ষে ওঠে তাজমিন ও রিয়াজ। সেখানে তাজমিনের নাম ‘তানজু আক্তার’ এবং বয়স ১৮ বছর উল্লেখ করা হয়। রিয়াজের ঠিকানা হিসেবে বান্দরবানের লামা এলাকার তথ্য দেওয়া হয়। তার বাবার নাম লেখা হয় মনির আহমদ।

হোটেলের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, এক রাত অবস্থানের পর ৭ অক্টোবর বেলা ১১টার দিকে তারা হোটেল ছেড়ে চলে যান। রেজিস্টারে রিয়াজের দুটি মুঠোফোন নম্বর ও একটি জাতীয় পরিচয়পত্র নম্বরও পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর হোটেল ছাড়ার পর রিয়াজ তাজমিনকে কুমিল্লাগামী একটি বাসে তুলে দেন। এরপর বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশায় ওঠে তাজমিন। অভিযোগ অনুযায়ী, অটোরিকশাচালক সুমন মিয়া তাকে ধর্ষণের পর হত্যা করেন।

পরদিন ৮ অক্টোবর সকালে কুমিল্লার লালমাই উপজেলার ভোরালজগপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইল থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় করা হত্যা মামলায় সিএনজিচালক সুমন মিয়াকে (৩৫) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাজমিনের ব্যবহৃত আইফোন উদ্ধার করা হয়।

রিয়াজের এক সহকর্মীর দাবি, ঘটনার প্রায় ১৭ দিন আগে ফেসবুকের মাধ্যমে তাজমিনের সঙ্গে রিয়াজের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে তাজমিন কক্সবাজারে গেলে তারা একসঙ্গে সময় কাটান।

তবে রিয়াজের ঘনিষ্ঠ অন্য একটি সূত্রের দাবি, প্রায় পাঁচ মাস আগে তাদের পরিচয় হয়েছিল এবং এরপর থেকে নিয়মিত যোগাযোগ ছিল।

তাজমিনের বাড়ি ছাড়ার বিষয়ে জানা যায়, গত ৪ অক্টোবর এক বান্ধবীকে হাতঘড়ি দেওয়া নিয়ে মায়ের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এরপর সে বাড়ি থেকে বের হয়ে প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় এক বান্ধবীর কাছে যায়।

সেখান থেকে মুঠোফোনে রিয়াজের সঙ্গে যোগাযোগ করলে তাকে কক্সবাজারে আসতে বলা হয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। যাতায়াতের খরচ হিসেবে রিয়াজ বিকাশের মাধ্যমে ৫০০ টাকা পাঠিয়েছিলেন বলেও জানা গেছে।

সহকর্মী জানান, কক্সবাজার থেকে ফেরার জন্য ‘আইকনিক এক্সপ্রেস’ পরিবহনের একটি বাসের টিকিট কিনে তাজমিনকে তুলে দেন রিয়াজ। টিকিটের মূল্য ছিল ৯০০ টাকা।

ওই সহকর্মীর ভাষ্য অনুযায়ী, কুমিল্লায় পৌঁছে সিএনজিচালিত অটোরিকশায় ওঠার পরও তাজমিনের সঙ্গে রিয়াজের মুঠোফোনে যোগাযোগ হচ্ছিল। এমনকি অটোরিকশাচালক সম্পর্কে কিছু তথ্যও রিয়াজকে জানিয়েছিল তাজমিন।

তবে রাত আনুমানিক দেড়টার দিকে তাজমিনের মুঠোফোনের লাইভ লোকেশন বন্ধ হয়ে যায়। এরপর তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি বলে দাবি করেন ওই সহকর্মী।

পরদিন টেলিভিশনের সংবাদে তাজমিনের হত্যার খবর জানতে পেরে রিয়াজ হতবাক হয়ে পড়েন বলেও জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক রিয়াজের এক সহকর্মী আরও জানান, হত্যাকাণ্ডের খবর প্রকাশের পর রিয়াজ তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করে সহযোগিতা চান। তাজমিনের হত্যার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।

ওই সহকর্মীর তথ্য অনুযায়ী, রিয়াজ প্রায় তিন বছর ধরে কক্সবাজারের একটি আবাসিক হোটেলে কাজ করছেন। ঘটনার পর তিনি কর্মস্থল থেকে ছুটিতে রয়েছেন।

এদিকে রিয়াজের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য সরাসরি জানা সম্ভব হয়নি।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, তাজমিন হত্যার ঘটনায় মুঠোফোনের কললিস্টসহ বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে।

তিনি বলেন, গ্রেপ্তার আসামি হত্যার কথা স্বীকার করেছেন। তদন্ত শেষ হলে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও পরিষ্কার হবে।

তবে তাজমিনের কক্সবাজারে অবস্থান, হোটেলের রেজিস্টারে ভিন্ন নাম ও বয়স ব্যবহার এবং রিয়াজের সঙ্গে তার যোগাযোগের বিষয়গুলো তদন্তে কীভাবে বিবেচিত হচ্ছে, তা এখনো বিস্তারিত জানা যায়নি।

সারাদেশ

থানায় রণক্ষেত্র, পুড়িয়ে দেওয়া হলো পুলিশের গাড়িসহ ১০ যানবাহন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ সময় পুলিশের গাড়িসহ অন্তত ১০টি যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় থানার স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হয়েছে। কয়েকজন নেতাকর্মীকে আটক করার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আটকের প্রতিবাদে একদল বিক্ষুব্ধ ব্যক্তি থানা ঘেরাও […]

থানায় রণক্ষেত্র, পুড়িয়ে দেওয়া হলো পুলিশের গাড়িসহ ১০ যানবাহন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ নভেম্বর ২০২৬, ১৩:২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ সময় পুলিশের গাড়িসহ অন্তত ১০টি যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় থানার স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হয়েছে।

কয়েকজন নেতাকর্মীকে আটক করার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আটকের প্রতিবাদে একদল বিক্ষুব্ধ ব্যক্তি থানা ঘেরাও করেন। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। পরে থানার ভেতরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বলে জানা গেছে। সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

অগ্নিসংযোগে পুলিশের একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি থানার বিভিন্ন কক্ষ, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম পুড়ে গেছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচলেও বাধা সৃষ্টি করা হয়।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং জননিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

সারাদেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, লুট মালামাল

আমজাদ শিবলু, সেনবাগ উপজেলা প্রতিনিধি  নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ নুরজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রাতের কোনো একসময় বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারটি সিলিং ফ্যান, একটি ল্যাপটপ, একটি চার্জার ফ্যানসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (০৭ অক্টোবর) সকালে বিদ্যালয়ে এসে বিষয়টি শিক্ষকদের নজরে আসে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম […]

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, লুট মালামাল

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ০১:২৭

আমজাদ শিবলু, সেনবাগ উপজেলা প্রতিনিধি 

নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ নুরজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রাতের কোনো একসময় বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারটি সিলিং ফ্যান, একটি ল্যাপটপ, একটি চার্জার ফ্যানসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (০৭ অক্টোবর) সকালে বিদ্যালয়ে এসে বিষয়টি শিক্ষকদের নজরে আসে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ ও সেনবাগ থানা পুলিশকে ঘটনাটি জানান।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চোরেরা অফিস কক্ষে প্রবেশের পর দুটি স্টিলের আলমিরা ও একটি ফাইল কেবিনেটের তালা ভেঙে ফেলে। এরপর সেখান থেকে বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় প্রধান শিক্ষক রোকেয়া বেগম বাদী হয়ে সেনবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সেনবাগ থানার ওসি (তদন্ত) মো. হযরত আলী মিলন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি এবং এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।