বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

ইটভাটায় বিপন্ন হচ্ছে পরিবেশ,হুমকির মুখে জনস্বাস্থ্য

আক্কাছ আলী (মুন্সীগঞ্জ প্রতিনিধি) মুন্সীগঞ্জের নদী ঘেষে গজারিয়া, সিরাজদিখান,শ্রীনগর উপজেলা এলাকায় গাদাগাদি করে গড়ে উঠেছে ইটভাটা।  নদীতীর তথা সরকারি জমি দখল করে দেদারসে পোড়ানো হচ্ছে ইট। মুন্সীগঞ্জ জেলায় নিবন্ধিত ইটভাটার সংখ্যা ৫৩টি। আর সরকারি হিসেবে অবৈধ ইটভাটা ৯টি। তবে বাস্তবে অবৈধ ইটভাটার সংখ্যা আরো অনেক বেশি। প্রভাবশালীদের ছত্রছায়ায় পরিবেশের তোয়াক্কা না করে বছরের পর বছর ধরে […]

নিউজ ডেস্ক

১৪ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৩

আক্কাছ আলী (মুন্সীগঞ্জ প্রতিনিধি)

মুন্সীগঞ্জের নদী ঘেষে গজারিয়া, সিরাজদিখান,শ্রীনগর উপজেলা এলাকায় গাদাগাদি করে গড়ে উঠেছে ইটভাটা।  নদীতীর তথা সরকারি জমি দখল করে দেদারসে পোড়ানো হচ্ছে ইট।
মুন্সীগঞ্জ জেলায় নিবন্ধিত ইটভাটার সংখ্যা ৫৩টি। আর সরকারি হিসেবে অবৈধ ইটভাটা ৯টি। তবে বাস্তবে অবৈধ ইটভাটার সংখ্যা আরো অনেক বেশি।
প্রভাবশালীদের ছত্রছায়ায় পরিবেশের তোয়াক্কা না করে বছরের পর বছর ধরে চলছে এসব অনিয়ম। আর ক্রমেই বাড়ছে এর সংখ্যা।
পরিবেশে অধিদফতর জানায়, তাদের কাছ থেকে মোট ৬৬ টি ইট ভাটা ছাত্রপত্র নিয়েছে। এরমধ্যে সিরাজদিখান উপজেলায় ৬২টি, শ্রীনগরে দুটি ও গজারিয়া উপজেলায় দুটি। এর মধ্যে ১৫টি ইটভাটা তাদের ছাড়পত্র নবায়ন করেনি ৷ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নতুন করে কোনো ইটভাটাকে আর ছাড়পত্র দেয়া হচ্ছে না।
সরকারি জমি দখল করে ব্যাঙের ছাতার মত গড়ে উঠছে ইটভাটা। পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই চলছে এসব ভাটা। আর যে গুলো ছাড়পত্র নিয়েছে সেগুলোও মানছে না শর্ত। এসব ভাটায় হেক্টরের পর হেক্টর জমির টপ সয়েল কেটে আনা হচ্ছে। হ্রাস পাচ্ছে কৃষিজমি । পুড়ানো হচ্ছে কাঠ। এতে জীববৈচিত্র্য পড়ছে হুমকিতে।
এই ইটভাটাগুলো বর্ষায় ডুবে যায়, তাই ইট পোড়ানো হয় শুষ্ক মৌসুমে। আর এতে ব্যবহৃত হচ্ছে কাঠ। নিয়মনীতি উপেক্ষা করায় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।
সিরাজদিখান উপজেলার বালুর চর এলাকার বাসিন্দা মো. বিল্লাল হোসেন বলেন, অবৈধ যেসব ইটভাটা রয়েছে এগুলোর জন্য পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। যেমন এইমাত্র আমি হেঁটে আসতে ছিলাম। আসার সময় চোখের মধ্যে ধোঁয়া যাচ্ছে এবং ময়লাগুলো চোখে লাগছে। এর প্রভাবে আমের মৌসুমে আম ধরছে না। এই ইটভাটার কারণে নারিকেল, সুপারি ধরছে না। এই অবৈধ ইটভাটার কালো ধোঁয়ার কারণে বাচ্চাদের শ্বাস-প্রশ্বাসে কষ্ট হচ্ছে। বিশেষ করে আমাদের এই অঞ্চলের মানুষের ফুসফুসে সংক্রমণ দেখা দিচ্ছে।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মুন্সীগঞ্জ জেলার সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান বলেন, ‘অবৈধ ইট ভাটা সম্পর্কে সরকারীভাবে যে সংখ্যার কথা বলা হয়েছে তার থেকে অনেক গুণ বেশি অবৈধ ইটভাটা এখানে রয়েছে। এখানে জরিপ হওয়া দরকার এবং জরিপের সাথে এটার প্রতিকার খুবই জরুরি প্রয়োজন।
এই ভাটা গুলোতে গাছপালা ও কাঠকলা পোড়ানো হচ্ছে। এতে করে পরিবেশ দূষণ হচ্ছে। অতিরিক্ত কার্বন নিঃসরণ হচ্ছে। এটা দেখভাল করার মত কেউ নেই। দিনের পর দিন এর সংখ্যা বাড়ছে সঠিক কোনো জরিপ নেই বলেও দাবি করেন তিনি।
পরিবেশ অধিদফতর বলছে, জনবলের অভাব সত্ত্বেও ইটভাটাগুলোতে অভিযান পরিচালিত হচ্ছে।
মুন্সীগঞ্জ জেলা পরিবেশ অধিদফতরের উপপরিচালক মিজানুর রহমান বলেন, ‘মুন্সীগঞ্জের কিছু ইটভাটা রয়েছে অবস্থানগত কারণে আমরা সেগুলো ছাড়পত্র নবায়ন দেখতে পারিনি অথবা অনেকে আছে আবেদন করে নাই। এরকম ইটভাটা থাকলে আমরা তাদের বিরুদ্ধে অভিযান করি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করি। ইতিমধ্যে আমরা অভিযান শুরু করেছি এবং এই অভিযান অব্যাহত থাকবে।’
তিনি বলেন, ‘সরকারের পরিকল্পনা হচ্ছে মাটির পোড়া ইট বন্ধ করে ব্লক ইট ব্যবহারের দিকে যাওয়া। সেজন্য আমরা ইটভাটা মালিকদের কে উৎসাহিত করছি।’
জেলা প্রশাসনের তথ্য মতে- চলতি ডিসেম্বর মাসে সিরাজদিখান, গজারিয়া ও শ্রীনগর উপজেলায পাঁচ ইটভাটায় একযোগে অভিযান পরিচালনা করে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করা হয়।

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও […]

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ২২:০৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও আলম।

আজ বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তারা অভিযোগ করে বলেন। বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় অভিযুক্তরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের জায়গা দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীর পূর্ব পাশের দেয়াল ভেঙে তাদের রাস্তা দেওয়া হয়। আজ তাদের বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তারা বাধা দেয় ও গালাগালি করলে শ্রমিকরা ফিরে যায়। পরে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অসুস্থ দেরাজ প্রামানিককে ধাক্কা দেয়।

এসময় তারা আরো বলেন, আনসার প্রামাণিক ও তার ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চায়। নাহলে তারা আমাদের বাঁড়ি করতে দিবে না। এছাড়া লোক মারফত আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে, টাকা দিলে আর বাধা দিবে না।

এই ঘটনায় আনসার প্রামাণিক ও তার ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে তাদের বাড়ি দিয়েও রাস্তা দেয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেবো না।

সারাদেশ

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি […]

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীম আর ফেরেনি। পরিবারের অজান্তে সে তার মায়ের একটি আইফোন নিয়ে বের হয়েছিল। দীর্ঘ সময় খোঁজ করেও সন্ধান না পাওয়ায় সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তার মা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের নিখোঁজের তথ্য জানালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ও শিক্ষার্থীরাও বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এর মধ্যে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদূরের জঙ্গলে পাঞ্জাবি পরা অপ্রতীমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরিবারের দাবি, মায়ের আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতীমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘মোবাইল ফোনের জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা অনেকটা নিশ্চিত।’ আটক তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপ্রতীমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।