ভোলা প্রতিনিধি:
ভোলার প্রথম সাংবাদিক হিসেবে পরিচিত আবু তাহেরকে সংবর্ধনা দিয়েছে ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ বেতার ও এনটিভি অনলাইনের প্রতিনিধি আরিফুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক, বাংলা টিভির প্রতিনিধি এবং দৈনিক ভোলার বাণীর মাল্টিমিডিয়া বিভাগের উপপ্রধান প্রতিবেদক হাসনাইন আহম্মেদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এবং ভোলা পোস্ট ও দৈনিক ভোলার বাণীর প্রতিবেদক মো. সোহেল রানা এবং নির্বাহী সদস্য ও গ্যালাক্সি টিভির প্রতিনিধি রানা ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহসভাপতি ও দৈনিক ঘোষণার প্রতিনিধি মো. মেহেদি হাসান নবাব।
এ সময় ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্যসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাংবাদিকতা ও গণমাধ্যমে মো. আবু তাহেরের দীর্ঘদিনের অবদানের কথা তুলে ধরা হয়। পরে তাকে সম্মাননা প্রদান করেন সংগঠনের সদস্যরা।
বক্তারা বলেন, ভোলার সাংবাদিকতার ইতিহাসে আবু তাহেরের ভূমিকা স্মরণীয়। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার কর্মজীবন ও অভিজ্ঞতা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।