বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

পরিকল্পিত পর্যটন নগরীর লক্ষ্যে ২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে সিউক

সিলেটকে পরিকল্পিত, সমন্বিত, টেকসই ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ২৫ আগস্ট। এদিন বেলা সাড়ে ১২টায় নগরীর নাইওরপুলস্থ ২৯/এ (ফরচুন গার্ডেন) ভবনের ৬ষ্ঠ তলায় সিউকের অস্থায়ী কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। রোববার সকাল সাড়ে ১১টায় সিউকের কার্যক্রম ও সার্বিক বিষয়াদি […]

পরিকল্পিত পর্যটন নগরীর লক্ষ্যে ২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে সিউক

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ২১:৪৭

সিলেটকে পরিকল্পিত, সমন্বিত, টেকসই ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ২৫ আগস্ট। এদিন বেলা সাড়ে ১২টায় নগরীর নাইওরপুলস্থ ২৯/এ (ফরচুন গার্ডেন) ভবনের ৬ষ্ঠ তলায় সিউকের অস্থায়ী কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে।

রোববার সকাল সাড়ে ১১টায় সিউকের কার্যক্রম ও সার্বিক বিষয়াদি নিয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানান সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

২৫ আগস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী ও বৈদেশিক কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এছাড়া সিলেটের সংসদ সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

প্রেস কনফারেন্সে জানানো হয়, ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৩’-এর আওতায় সিলেট ও এর সন্নিহিত এলাকায় পরিকল্পিত ও আধুনিক পর্যটন নগরী প্রতিষ্ঠার লক্ষ্যে সিউক গঠন করা হয়েছে। আইনের মূল উদ্দেশ্য হলো সুপরিকল্পিত নগরায়ণ, ভূমির যৌক্তিক ব্যবহার, ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা এবং পর্যটন এলাকায় টেকসই, দৃষ্টিনন্দন ও পর্যটনবান্ধব অবকাঠামো গড়ে তোলা।

সরকার গত ১৯ জানুয়ারি এসআরও নং ২৩-আইন/২০২৬ জারির মাধ্যমে ২০২৩ সালের ১৮ ডিসেম্বরকে সিউক আইন কার্যকরের তারিখ হিসেবে ঘোষণা করে।

আইন অনুযায়ী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ ২১ সদস্যবিশিষ্ট হবে। চেয়ারম্যানের নেতৃত্বে সদস্য, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধি, বিশিষ্ট নাগরিক ও ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে কর্তৃপক্ষ গঠিত হবে। একজন নির্বাহী পরিচালক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

সিউকের গুরুত্বপূর্ণ কার্যক্রমের মধ্যে রয়েছে ভূমির সুষ্ঠু ও যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা, ভবন নির্মাণ ও অনুমোদন, আবাসন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন, নিম্নআয়ের মানুষ, বস্তিবাসী ও গৃহহীনদের আবাসন সমস্যা নিরসন, নাগরিক সুবিধা সম্প্রসারণ, বনায়ন, পরিবেশ দূষণ প্রতিরোধ এবং যোগাযোগব্যবস্থার উন্নয়ন।

এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, উড়ালসেতু, ট্রাফিক ব্যবস্থাপনা, নালা-খাল-নর্দমার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষমতা থাকবে সিউকের।

প্রেস কনফারেন্সে আরও জানানো হয়, সিলেট মহানগরীর ৭৯ দশমিক ৫ বর্গকিলোমিটার এলাকার পাশাপাশি সিলেট সদর, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ ও বিশ্বনাথ উপজেলা নিয়ে প্রায় ৯৯৫ বর্গকিলোমিটার এলাকাকে সিউকের অধিক্ষেত্রে অন্তর্ভুক্ত করার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়েছে।

সিউকের পক্ষ থেকে বলা হয়, অধিভুক্ত এলাকায় পাহাড়, টিলা, নদী-খালসহ প্রাকৃতিক বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে পরিবেশের ভারসাম্য বজায় রেখে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।

ইতোমধ্যে সিউকের রাজস্ব খাতে ৬৭টি ক্যাটাগরিতে ৭১৪টি পদ সৃষ্টির প্রস্তাব, পদগুলোর যৌক্তিকতা, বেতন স্কেল, নিয়োগযোগ্যতা নির্ধারণ এবং প্রবিধানমালা প্রণয়ন করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্থায়ী ও আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়ে দাপ্তরিক কার্যক্রমও শুরু হয়েছে।

এছাড়া স্থায়ী কার্যালয়ের জন্য জমি বরাদ্দের বিষয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করার সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত বিসি কমিটির প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে। ইমারত নির্মাণ আইন ১৯৫২, ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬, বিএনবিসি ২০২০ ও সিউক আইন ২০২৩ অনুযায়ী প্রকৌশলী, স্থপতি ও কারিগরি প্রতিষ্ঠানের তালিকাভুক্তির কাজ চলছে। একই সঙ্গে রিয়েল এস্টেট ডেভেলপারদের তালিকাভুক্তির প্রক্রিয়াও চলমান রয়েছে।

চূড়ান্ত মাস্টারপ্ল্যান প্রণয়নের আগ পর্যন্ত গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন পরিত্যক্ত বা অবৈধ দখলে থাকা জমি উদ্ধার করে অন্তর্বর্তীকালীন উন্নয়ন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

সিউকের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে ধাপে ধাপে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় জনবল নিয়োগ, আধুনিক প্রযুক্তিনির্ভর কর্মপরিবেশ তৈরি, ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার স্থাপন, পর্যটন অঞ্চল হিসেবে চিহ্নিত স্থানগুলোর সুরক্ষা, পর্যটন বিনিয়োগ আকৃষ্ট করা এবং প্রবাসীদের জন্য সুযোগ-সুবিধাসম্পন্ন আবাসন প্রকল্প বাস্তবায়ন।

এছাড়া সিউকের স্থায়ী কার্যালয়ে কার্যক্রম স্থানান্তর, দুটি জোনাল অফিস স্থাপনের জন্য স্থান নির্বাচন, বিভিন্ন আবাসন প্রকল্পে সবুজায়ন, গ্রিন বিল্ডিং সার্টিফিকেশনের ব্যবস্থা, নিম্নআয়ের মানুষের জন্য ফ্ল্যাট নির্মাণ এবং পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে।

সিলেট-তামাবিল সড়ক সংলগ্ন আবাসিক এলাকা উন্নয়ন, বাদাঘাট এলাকার জেল রোড সংলগ্ন আবাসিক এলাকার উন্নয়ন এবং বিভিন্ন সংযোগ সড়ক, বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনার কথাও প্রেস কনফারেন্সে তুলে ধরা হয়।

প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে সিউকের পক্ষ থেকে বলা হয়, পুণ্যভূমি সিলেটকে একটি বাসযোগ্য, আধুনিক ও বিশ্বমানের পর্যটন নগরীতে রূপান্তরের লক্ষ্যেই সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করবে। এ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অগ্রগতি নিশ্চিত করতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও […]

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ২২:০৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও আলম।

আজ বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তারা অভিযোগ করে বলেন। বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় অভিযুক্তরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের জায়গা দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীর পূর্ব পাশের দেয়াল ভেঙে তাদের রাস্তা দেওয়া হয়। আজ তাদের বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তারা বাধা দেয় ও গালাগালি করলে শ্রমিকরা ফিরে যায়। পরে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অসুস্থ দেরাজ প্রামানিককে ধাক্কা দেয়।

এসময় তারা আরো বলেন, আনসার প্রামাণিক ও তার ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চায়। নাহলে তারা আমাদের বাঁড়ি করতে দিবে না। এছাড়া লোক মারফত আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে, টাকা দিলে আর বাধা দিবে না।

এই ঘটনায় আনসার প্রামাণিক ও তার ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে তাদের বাড়ি দিয়েও রাস্তা দেয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেবো না।

সারাদেশ

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি […]

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীম আর ফেরেনি। পরিবারের অজান্তে সে তার মায়ের একটি আইফোন নিয়ে বের হয়েছিল। দীর্ঘ সময় খোঁজ করেও সন্ধান না পাওয়ায় সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তার মা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের নিখোঁজের তথ্য জানালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ও শিক্ষার্থীরাও বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এর মধ্যে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদূরের জঙ্গলে পাঞ্জাবি পরা অপ্রতীমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরিবারের দাবি, মায়ের আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতীমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘মোবাইল ফোনের জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা অনেকটা নিশ্চিত।’ আটক তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপ্রতীমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।