জাহাঙ্গীর আলম মাস্টারঃ
ময়মনসিংহের তারাকান্দায় ফুলপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাকিবুর রহমানের বদলিজনিত এবং উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় তারাকান্দা থানার অফিসার ইনচার্জের কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদায়ী এএসপি রাকিবুর রহমান।
তারাকান্দা থানার তদন্ত কর্মকর্তা মুবারক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সেকেন্ড অফিসার এসআই লিটন চন্দ্র পাল, এসআই সজিব কুমার দাস, এসআই আলাল, এসআই জাহিদ,এএসআই মোখলেছুর রহমানসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা।
বক্তারা বলেন, এএসপি রাকিবুর রহমান একজন জনবান্ধব ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা ছিলেন। ফুলপুর ও তারাকান্দা সার্কেলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি টানা তিন রাত নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন।
বিদায়ী এএসপি রাকিবুর রহমান বলেন, “ফুলপুর ও তারাকান্দায় দায়িত্ব পালনকালে সাধারণ মানুষ ও সহকর্মীদের কাছ থেকে যে সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি, তা সবসময় মনে থাকবে। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে সবার সহযোগিতা পেয়েছি। কর্মস্থল বদলি হলেও তারাকান্দার মানুষের প্রতি আমার আন্তরিকতা ও শুভকামনা থাকবে।”
সভাপতির বক্তব্যে ওসি আবদুর রাশিদ বলেন, “এএসপি রাকিবুর রহমান স্যারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। তিনি দায়িত্বের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান এবং জনবান্ধব কর্মকর্তা ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর বদলিতে আমরা একজন দক্ষ কর্মকর্তাকে হারাচ্ছি। একই সঙ্গে দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে এসআই দেলোয়ারের অবসরও আমাদের জন্য আবেগের। আমরা তাঁদের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল ও সাফল্য কামনা করি।”
অনুষ্ঠানে বক্তারা অবসরপ্রাপ্ত এসআই দেলোয়ারের দীর্ঘ কর্মজীবনের প্রশংসা করে বলেন, তিনি জীবনের শেষ কর্মদিবস পর্যন্ত দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে পুলিশের দায়িত্ব পালন করেছেন।
পরে বিদায়ী এএসপি রাকিবুর রহমান ও অবসরপ্রাপ্ত এসআই দেলোয়ারকে ফুল দিয়ে শুভেচ্ছা এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।