তারাকান্দা (ময়মনসিংহ) উপজেলাঃ
শীত আসতে না আসতেই তারাকান্দা থানা পুলিশ ১৯৫ পিস ভারতীয় চোরাই কম্বলসহ সুজন (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছেন। বিষয়টি নিয়ে ইতিবাচক সারা দেখা দিয়েছে।
৩০ জুলাই ( বৃহস্পতিবার) ফজরের পর নেত্রকোনা- ময়মনসিংহের আঞ্চলিক সড়কের তারাকান্দা থানার গাছতলা বাজার এলাকা থেকে একটি পিকআপভ্যানে থাকা কম্বলসহ সুজকে আটক করা হয়। আটক সুজন উপজেলার বিসকা ইউনিয়নের শিমুলতলা গ্রামের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা যায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নেত্রকোনার দুর্গাপুর থেকে ভারতীয় কম্বল বোঝাই একটি পিকআপভ্যান ময়মনসিংহের দিকে যাচ্ছে। এই তথ্যের আলোকে পুলিশের একটি টহল টিম গাছতলা বাজার এলাকায় অবস্থান নেয়।
আনুমানিক সময় ভোর ৪টার দিকে সন্দেহভাজন পিকআপভ্যানটিকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে গাড়িটি আটক করা হয়। এ সময় পিকআপভ্যানে থাকা ১৯৫ পিস ভারতীয় কম্বল জব্দ ও একজনকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পুলিশের উপপরিদর্শক (এসআই) আলাল উদ্দিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমান।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ১৯৫ পিস ভারতীয় চোরাই কম্বলসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।