সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

সিলেটে চালু ইসিপিএস, ঘরে বসেই মিলবে ভবন অনুমোদনের সেবা

সিলেটে বিশ্ব বসতি দিবস পালিত পরিকল্পিত নগরায়ণ ও নাগরিক সেবা সহজ করতে সিলেটে চালু হয়েছে ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিট সিস্টেম (ইসিপিএস)। এর মাধ্যমে ঘরে বসেই ভবন নির্মাণের অনুমোদনসহ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন নাগরিকরা। বিদেশে অবস্থানরত প্রবাসীরাও অনলাইনের মাধ্যমে এসব সেবা নিতে পারবেন। “সর্বজনীন বাসস্থান—টেকসই নগরায়ণ” প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৫ অক্টোবর) সিলেটে […]

সিলেটে চালু ইসিপিএস, ঘরে বসেই মিলবে ভবন অনুমোদনের সেবা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৫ অক্টোবর ২০২৬, ১৭:৩১

সিলেটে বিশ্ব বসতি দিবস পালিত

পরিকল্পিত নগরায়ণ ও নাগরিক সেবা সহজ করতে সিলেটে চালু হয়েছে ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিট সিস্টেম (ইসিপিএস)। এর মাধ্যমে ঘরে বসেই ভবন নির্মাণের অনুমোদনসহ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন নাগরিকরা। বিদেশে অবস্থানরত প্রবাসীরাও অনলাইনের মাধ্যমে এসব সেবা নিতে পারবেন।

“সর্বজনীন বাসস্থান—টেকসই নগরায়ণ” প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৫ অক্টোবর) সিলেটে বিশ্ব বসতি দিবস–২০২৬ উপলক্ষে আয়োজিত সেমিনারে এ তথ্য জানানো হয়।

ঘরে বসেই ভবন অনুমোদনের সুযোগ

সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে আয়োজিত সেমিনারে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ইসিপিএস চালুর ফলে ভবনের অনুমোদন প্রক্রিয়া আরও সহজ ও আধুনিক হবে। নাগরিকদের সরাসরি অফিসে আসার প্রয়োজন কমবে এবং অনলাইনের মাধ্যমে আবেদন ও প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা যাবে।

বিশেষ করে প্রবাসীরা বিদেশে অবস্থান করেও ভবন নির্মাণের অনুমোদনসহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন বলে জানান তিনি।

সমন্বিতভাবে কাজ করার আহ্বান ডিসির

বিশ্ব বসতি দিবস উপলক্ষে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিকল্পিত নগরায়ণ ও নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করে যাবে সিলেট জেলা প্রশাসন। 

ডিজিটাল সেবার মাধ্যমে নাগরিকদের সময় ও ভোগান্তি কমানোর পাশাপাশি সেবাপ্রাপ্তির প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বড় পরিসরে বিশ্ব বসতি দিবসের আয়োজন

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যাত্রার পর এবারই প্রথম বড় পরিসরে বিশ্ব বসতি দিবস উপলক্ষে সেমিনার ও মেলার আয়োজন করা হয়েছে। কর্মসূচির প্রথম দিনে বর্ণাঢ্য র‌্যালি, ইসিপিএস উদ্বোধন, আলোচনা সভা, আইডিয়া কম্পিটিশন, মডেল স্টল ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

আয়োজকদের মতে, সিলেট সিটি করপোরেশনের পাশাপাশি সিলেট উন্নয়ন কর্তৃপক্ষও পরিকল্পিত ও আধুনিক নগর গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নগরীর অবকাঠামোগত উন্নয়ন, বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ এবং নাগরিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রেও প্রতিষ্ঠানটির কার্যক্রম গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

চিত্রাঙ্কনে শিক্ষার্থীদের চোখে বাসযোগ্য নগর

বিশ্ব বসতি দিবস উপলক্ষে এর আগে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রায় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নেয়।

শিক্ষার্থীদের আঁকা ছবিতে উঠে আসে পরিকল্পিত নগর, সবুজ পরিবেশ, খেলার মাঠ, সড়ক, জলাধার ও নাগরিক সুবিধার নানা চিত্র। একটি আদর্শ ও বাসযোগ্য নগর কেমন হওয়া উচিত, চিত্রের মাধ্যমে সেই ভাবনা তুলে ধরে তারা।

দ্বিতীয় দিনেও থাকছে নানা আয়োজন

দুই দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে সমাজের বিশিষ্ট ব্যক্তি, নগর পরিকল্পনাবিদ ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে আধুনিক নগরায়ণ, পরিকল্পিত বসতি ও টেকসই নগর গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

আয়োজকরা বলছেন, পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, নাগরিক সুবিধা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সিলেট গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও […]

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ২২:০৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও আলম।

আজ বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তারা অভিযোগ করে বলেন। বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় অভিযুক্তরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের জায়গা দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীর পূর্ব পাশের দেয়াল ভেঙে তাদের রাস্তা দেওয়া হয়। আজ তাদের বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তারা বাধা দেয় ও গালাগালি করলে শ্রমিকরা ফিরে যায়। পরে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অসুস্থ দেরাজ প্রামানিককে ধাক্কা দেয়।

এসময় তারা আরো বলেন, আনসার প্রামাণিক ও তার ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চায়। নাহলে তারা আমাদের বাঁড়ি করতে দিবে না। এছাড়া লোক মারফত আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে, টাকা দিলে আর বাধা দিবে না।

এই ঘটনায় আনসার প্রামাণিক ও তার ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে তাদের বাড়ি দিয়েও রাস্তা দেয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেবো না।

সারাদেশ

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি […]

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীম আর ফেরেনি। পরিবারের অজান্তে সে তার মায়ের একটি আইফোন নিয়ে বের হয়েছিল। দীর্ঘ সময় খোঁজ করেও সন্ধান না পাওয়ায় সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তার মা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের নিখোঁজের তথ্য জানালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ও শিক্ষার্থীরাও বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এর মধ্যে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদূরের জঙ্গলে পাঞ্জাবি পরা অপ্রতীমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরিবারের দাবি, মায়ের আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতীমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘মোবাইল ফোনের জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা অনেকটা নিশ্চিত।’ আটক তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপ্রতীমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।