সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ডেপুটি স্পিকারের

দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হলে চলবে না, মেধা, মনন, মানসিকতার বিকাশ এবং উন্নত চরিত্র গঠনের মাধ্যমে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষাই জীবন প্রতিষ্ঠার প্রধান ভিত্তি। তাই শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের, পরিবার ও সমাজের মুখ উজ্জ্বল করতে হবে। সোমবার (২৮ সেপ্টেম্বর) নেত্রকোণার […]

শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ডেপুটি স্পিকারের

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩১

দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি:

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হলে চলবে না, মেধা, মনন, মানসিকতার বিকাশ এবং উন্নত চরিত্র গঠনের মাধ্যমে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষাই জীবন প্রতিষ্ঠার প্রধান ভিত্তি। তাই শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের, পরিবার ও সমাজের মুখ উজ্জ্বল করতে হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, আদর্শ বিদ্যানিকেতন নামটির মধ্যেই একটি সুন্দর বার্তা রয়েছে। ‘আদর্শ’ ও ‘বিদ্যানিকেতন’ এই নামের মর্যাদা রক্ষা করে শিক্ষার্থীদের আদর্শ ও সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

তিনি বলেন, দুর্গাপুর ও কলমাকান্দা দীর্ঘদিন ধরে অবহেলিত জনপদ। এ অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে। এসব সমস্যা সমাধানে সামর্থ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণের পর দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নকাজের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চলাচলের দুর্ভোগ বিবেচনায় বিদ্যালয়ের সামনের রাস্তাটি উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার চেষ্টা অব্যাহত থাকবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, একজন শিক্ষার্থীর জীবনে বিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএসসি ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ভালো ফলাফল উচ্চশিক্ষার পথকে সহজ করে। তাই সময়ের সদ্ব্যবহার করে নিয়মিত পড়াশোনা করতে হবে।

অভিভাবকরা নানা প্রতিকূলতার মধ্যেও সন্তানদের শিক্ষিত করার জন্য যে ত্যাগ স্বীকার করেন, শিক্ষার্থীদের তা উপলব্ধি করতে হবে। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের সন্তানরাও অধ্যবসায়, পরিশ্রম ও মনোযোগের মাধ্যমে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। পড়াশোনার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হতে হবে।

ডেপুটি স্পিকার শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোন পরিবারের সদস্য বা স্বজন মাদকের সঙ্গে জড়িয়ে থাকলে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে উৎসাহিত করতে হবে। প্রত্যেক মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এই মর্যাদা অক্ষুণ্ন রাখতে সৎ, মানবিক ও দায়িত্বশীল জীবনযাপন করতে হবে।

বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রকৌশলীদের পরামর্শ নিয়ে বিদ্যালয়ের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করে ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহের সমস্যা কমাতে সোলার প্যানেল স্থাপনের বিষয়েও ব্যক্তিগত উদ্যোগে সহযোগিতার চেষ্টা করা হবে।

তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আজকের দিন থেকেই নতুনভাবে নিজেদের গড়ে তোলার প্রত্যয় নিতে হবে। ভালো মানুষ, শিক্ষিত মানুষ ও সৎ মানুষ হওয়ার পাশাপাশি এমনভাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে, যাতে পরিবার, সমাজ ও দেশ তোমাদের নিয়ে গর্ব করতে পারে।

অনুষ্ঠানে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের এডহক কমিটির সভাপতি আইনুল হক বুলবুলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী। মতবিনিময় সভায় অত্র বিদ্যানিকেতনের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক,প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও […]

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ২২:০৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও আলম।

আজ বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তারা অভিযোগ করে বলেন। বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় অভিযুক্তরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের জায়গা দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীর পূর্ব পাশের দেয়াল ভেঙে তাদের রাস্তা দেওয়া হয়। আজ তাদের বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তারা বাধা দেয় ও গালাগালি করলে শ্রমিকরা ফিরে যায়। পরে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অসুস্থ দেরাজ প্রামানিককে ধাক্কা দেয়।

এসময় তারা আরো বলেন, আনসার প্রামাণিক ও তার ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চায়। নাহলে তারা আমাদের বাঁড়ি করতে দিবে না। এছাড়া লোক মারফত আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে, টাকা দিলে আর বাধা দিবে না।

এই ঘটনায় আনসার প্রামাণিক ও তার ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে তাদের বাড়ি দিয়েও রাস্তা দেয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেবো না।

সারাদেশ

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি […]

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীম আর ফেরেনি। পরিবারের অজান্তে সে তার মায়ের একটি আইফোন নিয়ে বের হয়েছিল। দীর্ঘ সময় খোঁজ করেও সন্ধান না পাওয়ায় সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তার মা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের নিখোঁজের তথ্য জানালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ও শিক্ষার্থীরাও বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এর মধ্যে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদূরের জঙ্গলে পাঞ্জাবি পরা অপ্রতীমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরিবারের দাবি, মায়ের আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতীমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘মোবাইল ফোনের জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা অনেকটা নিশ্চিত।’ আটক তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপ্রতীমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।