মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা কার্যালয়ে যুব সমাবেশের আয়োজন করা হয়। পরে শহরে র্যালি বের করা হয়।
সকাল ১১টায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের মৌলভীবাজার জেলা সদস্য ও বড়লেখা উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন। উপজেলা সেক্রেটারি জুবায়ের আহমদ শিমুলের সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা মজলিসে শূরা ও
কর্মপরিষদ সদস্য এবং পেশাজীবী বিভাগের সভাপতি মো. আব্দুল মোহাইমিন, উপজেলা যুব বিভাগের সহসভাপতি মামুনুর রশিদ, ক্রীড়া ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সহসেক্রেটারি তাওহীদ সারওয়ার মান্না, আজিজুর রহমান আতিক, পৌরসভা সভাপতি ছায়েদ আহমদ ছাদ, যুব নেতা উমেদ আলী, আব্দুস সামাদ রুহেল ও জাবের আহমদ।
বক্তারা যুবসমাজের সম্ভাবনা, দক্ষতা উন্নয়ন ও দেশ গঠনে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশ শেষে বেলা দুইটার দিকে শহরে র্যালি বের করা হয়। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুব ও ক্রীড়া বিভাগের নেতা-কর্মীরা অংশ নেন।
এ সময় দেলোয়ার হোসেন, আখলাকুল ইসলাম, নাবিত আলম, দেলাওয়ার হোসাইন ও ফয়সাল আহমদসহ অনেকে উপস্থিত ছিলেন।