নান্দাইল প্রতিনিধি:
শিক্ষার প্রতি গভীর অনুরাগ, মানবকল্যাণে নিবেদন এবং ন্যায়পরায়ণতার মাধ্যমে মানুষের ভালোবাসা ও সম্মান অর্জন করেছেন ময়মনসিংহের নান্দাইলের বিশিষ্ট শিক্ষা অনুরাগী মো. সেলিম ভূঁইয়া। আজ ৮ আগস্ট তাঁর ৫৭তম জন্মবার্ষিকী।
১৯৬৯ সালের ৮ আগস্ট নান্দাইল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাকচর গ্রামে জন্মগ্রহণ করেন মো. সেলিম ভূঁইয়া। কর্মজীবনের পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক, মানবিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের কল্যাণে কাজ করে আসছেন।
জাতিসংঘ স্বীকৃত আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র নান্দাইল উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি ‘নান্দাইল ডিজিটাল প্রেসক্লাব’-এর সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নান্দাইলের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের সাবেক গভর্নিং বডির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন সেলিম ভূঁইয়া। শিক্ষার প্রসার ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর আগ্রহ ও সম্পৃক্ততা স্থানীয়ভাবে প্রশংসিত।
সহজ-সরল ও সদা হাস্যোজ্জ্বল ব্যক্তিত্বের অধিকারী সেলিম ভূঁইয়া মানুষের সঙ্গে আন্তরিক আচরণ এবং ন্যায়পরায়ণতার কারণে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছেন তিনি।
তাঁর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’ নান্দাইল উপজেলা শাখা এবং ‘নান্দাইল ডিজিটাল প্রেসক্লাব’-এর পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়েছে।