আবু বক্কর সিদ্দিক কক্সবাজার
চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বঙ্গোপসাগরের বহিঃনোঙ্গর এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ডিএপি (DAP) সারসহ ২৩ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোট ও দুটি ফিশিং বোট জব্দ করা হশনিবার (১ আগস্ট) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (৩১ জুলাই) সকাল ৭টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা বঙ্গোপসাগরের বহিঃনোঙ্গর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহজনক দুটি ফিশিং বোট দেখতে পেয়ে তল্লাশি চালানো হয়। এসময় বোট দুটিতে থাকা ২৩ জন পাচারকারীকে আটক করা
পরবর্তীতে আটক পাচারকারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। তারা জানায়, অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ সার বহনকারী একটি কার্গো বোট পতেঙ্গার কর্ণফুলী চ্যানেলে অবস্থান করছে
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ১০টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম পতেঙ্গার ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় দ্বিতীয় দফায় বিশেষ অভিযান চালায়। আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে কার্গো বোটে থাকা পাচারকারীরা পালিয়ে যায়। পরে কার্গো বোটটিতে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা (২২ হাজার ৫০০ কেজি) ডিএপি সার জব্দ
মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত সার, কার্গো বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। তিনি আরও জানান, সীমান্ত ও সমুদ্রপথে যে কোনো ধরনের চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।