মোঃ তাজুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধি;
নোয়াখালীর সীমান্তবর্তী এলাকা চর মুজাম্মেলের ভূমিহীন নেতা ও তজুমদ্দিনের বিএনপি নেতা সালাউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথিত ইউটিউবার সাকিল কর্তৃক সোশ্যাল মিডিয়াতে মিথ্যা ও অপপ্রচারের প্রতিবাদে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৯ (জুলাই) চর মুজাম্মেল বীর মুক্তিযোদ্ধা বাজারে শত শত ভূমিহীন নারী পুরুষ এ মানববন্ধন আয়োজন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন তথ্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এর মাধ্যমে একজন ব্যক্তির সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হয়েছে। মানববন্ধনে স্থানীয় বিএনপি নেতা সালাউদ্দিন পাটোয়ারী বলেন, আমি বিগত ফ্যাসিস্ট শাসন আমল মিথ্যা মামলাতে বিএনপি করার জন্যে নির্যাতিত হয়েছে।
এ চরে এসে নিজের বাড়ি বিক্রি করে দলের প্রতিটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি। যতোটুকু সম্ভব হয়েছে দলের জন্যে খরছ করেছি। আমার একটা ইঞ্জিন চালিত কয়েক লক্ষ টাকার বোট নদীতে ভাসিয়ে দিয়েছে কিছু দুষ্কৃতকারী। আমি সব দিক থেকে ক্ষতিগ্রস্ত।
তারপরও এ চর মুজাম্মেলর সাধারণ ভূমিহীনদের ছেড়ে যায়নি। আমার দলের সিনিয়র নেতাদের নিকট একটি চক্র আমার বিরুদ্ধে মিথ্যা তথ্যে দিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আপনারা মিডিয়ার ভাইয়েরা দেখেন তদন্ত করে প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমি সালা উদ্দিন পাটোয়ারীর দ্বারা কোন ভূমিহীনদের ক্ষতি হয়েছে কি না।
যদি কেউ প্রমাণ করতে পারে আমার উপযুক্ত বিচার হবে। আর যারা আমার বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়াচ্ছে তাদের বিচার দাবি করছি প্রশাসের কাছে।
কর্মসূচিতে উপস্থিত স্থানীয় বাসিন্দারা এ ধরনের অপপ্রচার বন্ধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান এবং প্রকৃত তথ্য যাচাই করে বক্তব্য প্রচারের দাবি জানান। স্থানীয় বাসিন্দা নয়ন, হেলাল, জহির গণমাধ্যম কর্মীদের জানান, সেলিম ও রাশেদা মাদক ও দেহব্যবসার সাথে জড়িত ছিলো এলাকায়।
আমাদের ভূমিহীন নেতা সালা উদ্দিন পাটোয়ারী এসব অপরাধ ও অপকর্মের প্রতিবাদ করায় তার বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়াচ্ছে। আমরা মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ দুষ্ট চক্রের বিরুদ্ধে তদন্ত করে আইনগত প্রদক্ষেপ নিবে প্রশাসন আশা রাখি।
বক্তারা বলেন, তারা শান্তিপূর্ণভাবে নিজেদের অবস্থান তুলে ধরতে এই মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের আয়োজন করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।