শনিবার, ২৭ জুন ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

নিরাপদ ক্যাম্পাস চায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ক্যাম্পাস সংবাদদাতা, জাককানইবি বিশ্ববিদ্যালয় জীবন মানেই নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা আর নিজেকে গড়ে তোলার এক অনন্য যাত্রা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে আসে নতুন পরিবেশ, নতুন মানুষ এবং নতুন অভিজ্ঞতার সন্ধানে। কিন্তু সেই অভিজ্ঞতা কতটা ইতিবাচক হবে, তা অনেকাংশে নির্ভর করে ক্যাম্পাসের নিরাপত্তার ওপর। একজন শিক্ষার্থী যেন নির্ভয়ে ক্লাস করতে পারে, লাইব্রেরিতে […]

নিউজ ডেস্ক

২৭ জুন ২০২৬, ১৯:৩৭

ক্যাম্পাস সংবাদদাতা, জাককানইবি

বিশ্ববিদ্যালয় জীবন মানেই নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা আর নিজেকে গড়ে তোলার এক অনন্য যাত্রা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে আসে নতুন পরিবেশ, নতুন মানুষ এবং নতুন অভিজ্ঞতার সন্ধানে। কিন্তু সেই অভিজ্ঞতা কতটা ইতিবাচক হবে, তা অনেকাংশে নির্ভর করে ক্যাম্পাসের নিরাপত্তার ওপর।

একজন শিক্ষার্থী যেন নির্ভয়ে ক্লাস করতে পারে, লাইব্রেরিতে সময় কাটাতে পারে, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারে এবং দিনের শেষে নিশ্চিন্তে হলে বা বাসায় ফিরতে পারে, এমন পরিবেশই প্রত্যাশিত।

বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও নিরাপদ ক্যাম্পাস নিয়ে উদ্বেগ রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতদের অবাধ বিচরণ, বেপরোয়া মোটরসাইকেল চলাচল, নিরাপত্তাকর্মীর স্বল্পতা, সিসিটিভি নজরদারির সীমাবদ্ধতা এবং রাতের বেলায় পর্যাপ্ত আলোর অভাব তাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করছে।

এছাড়াও বিভিন্ন সময়ে হল ও মেসে চুরির ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। অনেকের মতে, বিশ্ববিদ্যালয়ের আয়তন ও শিক্ষার্থীর সংখ্যার তুলনায় আনসার ও নিরাপত্তাকর্মীর সংখ্যা অপর্যাপ্ত। বিশেষ করে নারী শিক্ষার্থীরা হয়রানি ও ইভটিজিংয়ের আশঙ্কায় আরও বেশি নিরাপত্তা প্রত্যাশা করেন।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, এসব বিষয়ই বর্তমানে তাদের নিরাপত্তা ভাবনায় বড় জায়গা দখল করে আছে।

ইতিহাস বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাকিয়া সুলতানা বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বিতীয় পরিবার হলেও অনেক সময় বিশেষ করে নারী শিক্ষার্থীরা অনিরাপত্তার মধ্যে থাকেন। তার অভিযোগ, বহিরাগতদের অশালীন আচরণ, কটূক্তি ও বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।

তিনি মনে করেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগতদের চলাচলে কার্যকর নিয়ন্ত্রণ এবং হয়রানির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাহরিয়ার জামান খান লেলিন বলেন, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার প্রথম ধাপ হিসেবে আমি মনে করি প্রাণ ও প্রকৃতির নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। 

আমাদের বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই পরিকল্পনা বিভাগের অদূরদর্শী ও আগ্রাসী কার্যক্রম ক্যাম্পাসের প্রাণ-প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত করছে, যার ফলে শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা ও শিকড়হীনতার অনুভূতি তৈরি হচ্ছে।

আমরা বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত আসা প্রত্যেক ভাইস চ্যান্সেলরের কাছ থেকে প্রকৃতি রক্ষার আশ্বাস পেলেও তার যথাযথ বাস্তবায়ন দেখিনি, যা শিক্ষার্থীদের মধ্যে আস্থার সংকট তৈরি করেছে। ফলে প্রশাসন বহিরাগত নিয়ন্ত্রণ বা নিরাপত্তা নিশ্চিত করার যে আশ্বাসই দিক না কেন, শিক্ষার্থীরা এখন সহজে তা বিশ্বাস করতে পারে না।

আমি একজন শিক্ষার্থী হিসেবে চাই, আমার ক্যাম্পাসের প্রাণ-প্রকৃতি, জান-মাল ও সম্মানের নিরাপত্তা নিশ্চিত হোক। এই কাজের জন্য প্রশাসনের সদিচ্ছা সবচেয়ে বেশি প্রয়োজন।

ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের উভয় প্রান্তে নির্মাণাধীন দুটি গেটের কাজ শেষ হলে বহিরাগতদের প্রবেশ আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং সবাইকে পরিচয়পত্র প্রদর্শন করে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে।

এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন সড়কে লাইটের সংখ্যা বৃদ্ধির বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। তিনি আরও জানান, ইভটিজিং ও অন্যান্য নিরাপত্তাজনিত ঘটনা প্রতিরোধে বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা এবং সিসিটিভি ক্যামেরাগুলোর সচলতা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও স্বস্তিদায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে কাজ করে যাচ্ছে।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

৮ কেজি গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের নেতা গ্রেফতার

দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়। র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের […]

নিউজ ডেস্ক

০৬ জুন ২০২৬, ১৪:২২

দুমকি প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি দল জানতে পারে যে সাকুরা পরিবহনের একটি দূরপাল্লার বাসে করে বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পটুয়াখালীর দিকে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার ডিএডি ওয়াজ উদ্দীনের নেতৃত্বে র‍্যাব সদস্যরা দুমকি থানাধীন লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় অবস্থান নেন।

পরে সন্দেহভাজন বাসটি টোলপ্লাজায় পৌঁছালে র‍্যাব সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় বাসের এক যাত্রী, দুমকি উপজেলা শাখা ইসলামী যুব আন্দোলনের প্রচার সম্পাদক মো. সুমন হাওলাদার (৩৩)-কে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সুমন হাওলাদার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন তার এক সহযোগীর তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা মোড় এলাকা থেকে মাদক চক্রের আরেক সদস্য মো. জামাল মৃধা (৩৪)-কে গ্রেফতার করা হয়। জামাল ওই এলাকার আনোয়ার মৃধার ছেলে।

অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার দুই আসামিকে দুমকি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২ (জিআর নং-৩৮, তারিখ: ০৫ জুন ২০২৬)। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।