আমজাদ শিবলু: নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলার ঢালুয়া দারুসসুন্নাত দাখিল মাদ্রাসার আজীবন দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার লক্ষ্যে ২ লাখ টাকার পে-অর্ডারের চেক প্রদান করেছেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী লায়ন সৈয়দ হারুন এমজেএফ।
শনিবার (১৩ জুন) সকালে সৈয়দ হারুনের প্রতিনিধি হিসেবে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সদস্য সচিব মো. মাইন উদ্দিন এবং শুভাকাঙ্ক্ষী গোলাম সারোয়ার মাদ্রাসার সভাপতি মো. অলি উল্লাহর কাছে আনুষ্ঠানিকভাবে চেকটি হস্তান্তর করেন। এ সময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত ব্যক্তিরা বলেন, শিক্ষার উন্নয়ন ও দ্বীনি শিক্ষার প্রসারে লায়ন সৈয়দ হারুন এমজিএফের এই অবদান প্রশংসনীয়। তার এই অনুদান প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।