রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি,
Starup, Science Project and Innovation Idea Showcasing”*
মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় শিক্ষক- শিক্ষার্থীদের উপজেলা পর্যায়ে অংশগ্রহণ মেধা, বিজ্ঞান, উদ্যোগ স্টার্টআপ (উদ্যোক্তা মূলক চিন্তা), বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টার সময় রাঙ্গাবালী উপজেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে রাঙ্গাবালী উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে উপজেলায় শিক্ষক ও শিক্ষার্থীদের উপজেলা পর্যায়ে মেধা, বিজ্ঞান, উদ্যোগ স্টার্টআপ (উদ্যোক্তা মূলক চিন্তা), বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের ১৩টি দল অংশগ্রহণ করেন। পড়ে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা শেষে বিজয় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার নিরুপম মজুমদার এর সভাপতিত্বে, উপজেলা সহকারিদ কমিশনার ভূমি মো: খায়রুল ইসলাম, উপজেলা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রথম স্থান প্রদর্শনী . রাঙ্গাবালী ছালেহা মাধ্যমিক বিদ্যালয়ের প্রজেক্ট= পানির উচ্চতা বৃদ্ধি নির্দিষ্ট পরিমাপের উপরে হলে সংকেত দেয়া যন্ত্র, ঘূর্ণিঝড়ের বার্তা দেয়া,
দ্বিতীয় স্থান প্রদর্শন . ছোটবাইশদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রজেক্ট= গ্রাম-গঞ্জে কোথাও আগুন লাগলে নেভানোর যন্ত্র, মরিচ কাটার যন্ত্র, পানি পরিশোধন ব্যবস্থা এবং
তৃতীয় স্থান প্রদর্শন . ছোটবাইশদিয়া ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয় এর প্রজেক্ট= সৌর বিদ্যুৎ, বৃষ্টির পানি সংরক্ষণ, গ্রামীন উন্নত জীবন গঠন, DNA, RNA মালামাল দেখানো হয়।