শুক্রবার, ১২ জুন ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায়বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাজাদপুর পৌর শহরের শক্তিপুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র উদ্বোধনের পর থেকেই চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। সম্প্রতি সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এই কারণে তীব্র গরমে ও প্রয়োজনীয় আলো না থাকায় কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা পাচ্ছেন না […]

নিউজ ডেস্ক

১১ জুন ২০২৬, ২৩:৫২

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাজাদপুর পৌর শহরের শক্তিপুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র উদ্বোধনের পর থেকেই চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। সম্প্রতি সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এই কারণে তীব্র গরমে ও প্রয়োজনীয় আলো না থাকায় কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা পাচ্ছেন না জনসাধারণ।

খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যুৎ বিল বকেয়ার কারণে গালা ইউনিয়ন, গারাদহ ইউনিয়ন ও কায়েমপুর ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ‌ও বিচ্ছিন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার(১১ জুন) দুপুরে সরেজমিনে শক্তিপুর মা ও শিশু স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা যায় হাসপাতাল ভবনটি ফাকা ফাকা। বিদ্যুৎ না থাকায় গরমে রোগী ও নবজাতকদের কষ্ট বেড়েছে। ফ্রিজে রাখা টিকা ও জরুরি ওষুধ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

আবছা আলো ও অন্ধকারে নিজ কক্ষে বসে রয়েছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা মোছাঃ খাদিজা পারভীন ও ফার্মাসিস্ট মোঃ দেলোয়ার হোসেন। এসময় হাসপাতালে কোন চিকিৎসা প্রত্যশীকে দেখা যায়নি। 

৩ তলা হাসপাতাল ভবনটি ঘুরে দেখা যায়, এম আর রুম, আল্ট্রাসাউন্ড রুম, অপারেশন থিয়েটারে, রোগীদের কক্ষ সহ ২য় ও তৃতীয় তলার প্রতিটি কক্ষ বন্ধ দেখা যায়। কোটি টাকা মুল্যের অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম ও মেশিন অব্যবহৃত অবস্থায় রয়েছে। হাসপাতালের বেডগুলো খালি পড়ে রয়েছে।প্রয়োজনীয় পরিচ্ছন্নতার অভাবে নোংরা পরিবেশ ও ময়লার উপস্থিতি লক্ষ্য করা যায়।

এসময় নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা বলেন, প্রসূতি মাকে মোমবাতি জ্বালিয়ে ডেলিভারি করাতে হচ্ছে। ইনকিউবেটর, সাকশন মেশিন কিছুই চালাতে পারছি না। 

পরিবার কল্যাণ পরিদর্শিকা মোছাঃ খাদিজা পারভীন ও ফার্মাসিস্ট মোঃ দেলোয়ার হোসেন জানান, প্রায় ১০ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বাকি থাকায় গত বুধবার পল্লী বিদ্যুৎ এর লোকজন এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। তারা শিকার করেন যে বিগত ৩ বছর হাসপাতালের আবাসিক ভবনের অবস্থানরত কর্মকর্তা ও কর্মচারীরা হাসপাতালের মিটার থেকে সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করেছ।

বিদ্যুৎ না থাকায় চিকিৎসা নিতে আসা নবজাতক শিশু ও গর্ভবতী নারীদের চরম ভোগান্তিতে পরতে হচ্ছে, এভাবে সেবা দিতে আমাদের‌ও কষ্ট হচ্ছে।

তারা আরো বলেন, এই হাসপাতালে পরিবার কল্যাণ মেডিকেল অফিসার, স্বাস্থ্য পরিদর্শিকা, ফার্মাসিস্ট, টেকনোলজিস্ট, নার্স, আয়া ও পরিচ্ছন্নতা কর্মী ৭ জনের পদ থাকলেও ৬ জন দিয়ে চলছে এই হাসপাতাল। কিছুদিন পূর্বে মেডিকেল অফিসার অবসরে যাওয়ার কারণে সেই পদে এখন পর্যন্ত কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

এই বিষয়ে শাজাদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম মোঃ সিদ্দিকুর রহমান জানান, শক্তিপুর মা ও শিশু স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রের ৯ লক্ষ ৫৩ হাজার ৯১৬ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় গত বুধবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এছাড়াও গালা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ৩ লক্ষ ৬৭ হাজার ৫০১ টাকা, তালগাছি কমিউনিটি ক্লিনিকে ৩৮ হাজার ৩১১ টাকা, কায়েমপুর স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রের ২৫ হাজার ৬৪ টাকা বকেয়া থাকায় বারবার নোটিশ দেওয়ার পরও বিল পরিশোধ না করায় নিয়ম অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হাসান তারেক বলেন, শক্তিপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিদ্যুৎ বিলের জন্য কোন বরাদ্দ নেই। কোয়ার্টারে আলাদা বিদ্যুৎ সংযোগ না থাকায় হাসপাতাল থেকে সংযোগ নিয়ে এতো দিন ব্যবহার করা হয়েছে। বরাদ্দ পেলে স্থানীয়ভাবে অর্থ উত্তোলন করে বিল পরিশোধ করা হবে। সেই সাথে বাকী তিনটি হাসপাতালের বকেয়া বিল পরিশোধের‌ও উদ্দো্যোগ নেয়া হয়েছে।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

৮ কেজি গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের নেতা গ্রেফতার

দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়। র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের […]

নিউজ ডেস্ক

০৬ জুন ২০২৬, ১৪:২২

দুমকি প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি দল জানতে পারে যে সাকুরা পরিবহনের একটি দূরপাল্লার বাসে করে বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পটুয়াখালীর দিকে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার ডিএডি ওয়াজ উদ্দীনের নেতৃত্বে র‍্যাব সদস্যরা দুমকি থানাধীন লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় অবস্থান নেন।

পরে সন্দেহভাজন বাসটি টোলপ্লাজায় পৌঁছালে র‍্যাব সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় বাসের এক যাত্রী, দুমকি উপজেলা শাখা ইসলামী যুব আন্দোলনের প্রচার সম্পাদক মো. সুমন হাওলাদার (৩৩)-কে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সুমন হাওলাদার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন তার এক সহযোগীর তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা মোড় এলাকা থেকে মাদক চক্রের আরেক সদস্য মো. জামাল মৃধা (৩৪)-কে গ্রেফতার করা হয়। জামাল ওই এলাকার আনোয়ার মৃধার ছেলে।

অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার দুই আসামিকে দুমকি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২ (জিআর নং-৩৮, তারিখ: ০৫ জুন ২০২৬)। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।