ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক জেলা বিএনপির সাধারণ সম্পাদক: আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ
মোঃ সোবেল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
তিনি”বলেন, ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরামগণের সাথে আগেও ছিলাম, এখনও আছি এবং মৃত্যুর আগ পর্যন্ত তাদের পাশে থাকব ইনশাআল্লাহ।
আমি আমার সব গুরুত্বপূর্ণ কাজ ও পরামর্শ আলেম-ওলামাগণ থেকেই নিয়ে থাকি।”
আজ ৪ জুন ২০২৬ (বৃহস্পতিবার) সদর উপজেলার বুধল ইউনিয়ন উলামা ত্বলাবা ঐক্য পরিষদের উদ্যোগে অত্র ইউনিয়নের উলামায়ে কেরামগণকে সম্মাননা পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত এক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত সম্মানিত ওলামা-মাশায়েখগণের মাধ্যমে জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজকে সম্মাননা পাগড়ি পরিয়ে দেওয়া হয়। সম্মেলনে অন্যান্যের মধ্যে সিরাজুল ইসলাম মোঃ মিজানুর রহমানসহ স্থানীয় ওলামা কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।