রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে র্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডগ স্কোয়াডও অংশ নিয়েছে
সোমবার (১ জুন) বিকেল পৌনে ৫টার দিকে জেনেভা ক্যাম্পের বিভিন্ন সেক্টরে একযোগে এ অভিযান শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম। তিনি জানান, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে র্যাব, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর সমন্বয়ে এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
অভিযানে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। ক্যাম্পের বিভিন্ন এলাকায় তল্লাশি ও নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে।
তাৎক্ষণিকভাবে অভিযান থেকে আটক, মাদক উদ্ধার বা অন্য কোনো ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।