মোহাম্মদ তারেক, রামগঞ্জ প্রতিনিধি:
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য সাহাদাত হোসেন সেলিম রামগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে সকাল ১১টা বেজে গেলেও সাব-রেজিস্ট্রার কার্যালয়ে উপস্থিত না থাকায় তিনি তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন
আজ (২৪ মে ) সকাল ১১টার দিকে সংসদ সদস্য কোনো পূর্ব ঘোষণা ছাড়াই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের নিবন্ধন অধিদপ্তরাধীন লক্ষ্মীপুরের রামগঞ্জ সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে যান এমপি সাহাদাত হোসেন সেলিম বলেন “জনগণকে সেবা দেওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের সঠিক সময়ে অফিসে উপস্থিত থাকা বাধ্যতামূলক।
সকাল ১১টা বেজে যাওয়ার পরও অফিসের প্রধান কর্মকর্তার দেখা না মেলা অত্যন্ত দুঃখজনক।সরেজমিনে জানা যায়, রামগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ে প্রতিদিন দূর-দূরান্ত থেকে শত শত মানুষ জমি রেজিস্ট্রি ও অন্যান্য জরুরি প্রয়োজনে আসেন।
কিন্তু কর্মকর্তাদের সময়মতো অফিসে না আসার কারণে সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়, যা চরম ভোগান্তির সৃষ্টি আজ সংসদ সদস্যের আকস্মিক পরিদর্শনে কর্মকর্তার এই নিয়মহীনতার চিত্রটি সরাসরি ফুটে ওঠে।
এমপি সেলিম সেখানে উপস্থিত সেবাগ্রহীতা ও স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন।সংসদ সদস্যের এই কড়া হুঁশিয়ারির পর কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে চাঞ্চল্য তৈরি হয়।
এমপি সাহাদাত হোসেন সেলিম সাফ জানিয়ে দেন, সরকারি অফিসের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জনসেবা নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন আগামীতেও অব্যাহত থাকবে। তিনি অনুপস্থিত কর্মকর্তার বিরুদ্ধে নিয়মতান্ত্রিক ব্যবস্থা নেওয়ারও তাগিদ দেন।