শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

রামগঞ্জ একই কর্মস্থলে ৩০ বছর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা হেলাল

মোহাম্মদ তারেক, রামগঞ্জ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো: জাকির হোসেন হেলালের বিরুদ্ধে ঠিকাদারি ব্যবসা, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার, কর্মচারীদের হয়রানি এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরি বিধিমালা উপেক্ষা করে রামগঞ্জ পৌরসভা তিনি নিজ এলাকায় একই কর্মস্থলে দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে কর্মরত রয়েছেন। দুই দফা বদলির আদেশ […]

নিউজ ডেস্ক

০৪ জুন ২০২৬, ২১:০১

মোহাম্মদ তারেক, রামগঞ্জ প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো: জাকির হোসেন হেলালের বিরুদ্ধে ঠিকাদারি ব্যবসা, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার, কর্মচারীদের হয়রানি এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, সরকারি চাকরি বিধিমালা উপেক্ষা করে রামগঞ্জ পৌরসভা তিনি নিজ এলাকায় একই কর্মস্থলে দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে কর্মরত রয়েছেন। দুই দফা বদলির আদেশ হলেও রহস্যজনক কারণে তা স্থগিত হয়ে যায়।

পৌরসভার বিক্ষুদ্ধ কর্মচারী ও স্থানীয় সচেতন মহলের দাবি, দীর্ঘদিন একই স্থানে কর্মরত থাকার সুযোগে তিনি একটি প্রভাবশালী বলয় গড়ে তুলেছেন। ফলে পৌরসভার প্রশাসনিক কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি সহজে পরিচালনা করতে সক্ষম হচ্ছেন। স্থানীয়রা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, মো: জাকির হোসেন হেলাল ১৯৯৫ সালে রামগঞ্জ পৌরসভায় লাইসেন্স পরিদর্শক হিসেবে যোগদান করেন। ২০০৩ সালে তিনি প্রধান সহকারী পদে পদোন্নতি লাভ করেন। পরবর্তীতে ২০০৫ সাল থেকে ১২তম গ্রেডে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

সূত্র আরও জানায়, ২০১২ সালে তাকে খাগড়াছড়ির রামগড় পৌরসভায় এবং ২০২৫ সালে নোয়াখালীর কবিরহাট পৌরসভায় বদলির আদেশ দেওয়া হয়। তবে যোগদানের পূর্বেই অজ্ঞাত কারনে উভয় বদলির আদেশ স্থগিত হয়ে যায়।

সরকারি চাকরি বিধিমালা এবং স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বিভিন্ন সময়ে জারিকৃত পরিপত্র অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী একই কর্মস্থলে দীর্ঘ সময় অবস্থান করতে পারেন না। এছাড়া প্রশাসনিক কর্মকর্তাদের নিজ জেলা বা স্থানীয় এলাকায় পদায়নের ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে।

একই সঙ্গে সরকারি পূর্বানুমতি ছাড়া কোনো কর্মকর্তা বা কর্মচারী নিজ নামে, বেনামে বা পোষ্যদের ব্যবসা-বাণিজ্য কিংবা অন্য কোনো লাভজনক পেশায় জড়িত থাকতে পারেন না।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, জাকির হোসেন হেলাল রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেক্স ব্যবসায়ী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই মার্কেটে তার ‘তাজিন ফ্যাশন’ নামে একটি গার্মেন্টস ব্যবসা রয়েছে।

এছাড়া ‘মাহমুদা করপোরেশন’ নামে একটি ঠিকাদারি লাইসেন্সের মাধ্যমে পৌরসভার উন্নয়নমূলক কাজের সঙ্গে তিনি সম্পৃক্ত। 

নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার কয়েকজন কর্মচারী জানান, দীর্ঘ ৩০ বছর ধরে রামগঞ্জ পৌরসভায় কর্মরত থাকা জাকির হোসেন হেলাল বিভিন্ন মেয়র ও প্রশাসকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে প্রভাব বিস্তার করে আসছেন।

কেউ তার অনিয়মের প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে হুমকী-ধমকী ও হয়রানির শিকার হতে হয়। তারা আরও অভিযোগ করেন, তিনি নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকেন না এবং ঠিকাদারি ও ব্যবসায়িক কর্মকান্ডে বেশি সময় ব্যয় করেন।

তাদের অভিযোগ, ২০১৮ সালে পরিবেশ মন্ত্রণালয়ের বরাদ্দে স্থাপিত ৩০০ গভীর নলকূপের প্রকল্পে উপকারভোগীদের কাছ থেকে প্রতি নলকূপে ২০ থেকে ২৫ হাজার টাকা করে আদায় করা হয়। নিম্নমানের কাজ ও অনিয়মের কারণে বর্তমানে এসব নলকূপের প্রায় ৮০ শতাংশ অকেজো হয়ে পড়েছে।

এছাড়া সাবেক পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারীর সঙ্গে যোগসাজশে পৌরসভা সংলগ্ন আবাসন প্রকল্পের রাস্তা নির্মাণে অতিরিক্ত অর্থ আদায় করে আতœসাতের অভিযোগও রয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইইউজিআইপি উন্নয়ন প্রকল্পের প্রায় ১ কোটি টাকার কাজ নিজস্ব লোকজনকে নিয়ে গঠিত কমিটির মাধ্যমে পরিচালনা করে তিনি পরোক্ষভাবে ঠিকাদারি কার্যক্রমে জড়িত বলে অভিযোগ করেন তারা।

কর্মচারীরা আরও দাবি করেন, তার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অতীতে মামলা, পোস্টারিং, সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বরং বদলির আদেশ জারি হওয়ার পরও তিনি বহাল তবিয়তে কর্মস্থলে থেকে যান। ফলে তার প্রভাব ও হয়রানির ভয়ে অনেকেই প্রকাশ্যে কথা বলতে সাহস পান না।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আবদুল্লাহ, আনোয়ার ও হাবিবুর রহমানসহ কয়েকজন বলেন, একজন সরকারি কর্মকর্তা একই কর্মস্থলে দীর্ঘদিন দায়িত্ব পালন করলে স্বার্থেও সংঘাত, প্রভাব বিস্তার এবং দুর্নীতির ঝুঁকি বৃদ্ধি পায়।

প্রশাসনিক নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

তারা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযোগের বিষয়ে রামগঞ্জ পৌরসভার অভিযোগের বিষয়ে রামগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেন হেলাল বলেন,“বাংলাদেশের অনেক পৌরসভায় প্রশাসনিক কর্মকর্তারা নিজ নিজ এলাকায় দায়িত্ব পালন করেন।

আমিও বিধি-বিধান অনুসরণ করেই চাকরি করছি। আমি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ব্যবসা পরিচালনা করছি। ঠিকাদারি লাইসেন্সটি আমার শ্যালকের নামে। উক্ত লাইসেন্স নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে।

পৌরসভার আবাসন প্রকল্পের রাস্তা নির্মাণকাজে জমির মালিকদের কাছ থেকে ৩২ লাখ টাকা পাওয়া গেছে, তবে কাজ সম্পন্ন করতে ৩৩ লাখ টাকা ব্যয় হয়েছে। ব্যয়ের প্রতিটি টাকার হিসাব সংরক্ষিত আছে।

আইইউজিআইপি চলমান উন্নয়ন প্রকল্পের কাজ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গঠিত কমিটির সদস্যরা পরিচালনা করছেন। আমি মাঝে মাঝে তাদের প্রয়োজনীয় ইট, পাথরসহ অন্যান্য নির্মাণসামগ্রী ক্রয়ে সহযোগিতা করি এবং কাজের তদারকি করি।

আমার বিরুদ্ধে অফিসের যেসব ব্যক্তি অভিযোগ করছেন, তারা অনেক সময় যথাসময়ে অফিসে উপস্থিত হন না অথবা দায়িত্ব যথাযথভাবে পালন করেন না। এ বিষয়ে আমি তাদের সতর্ক করলে তারা আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালান।”

সারাদেশ

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের […]

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

ডেস্ক রিপোর্ট

২৮ জুন ২০২৬, ১০:৩০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহসভাপতি রাসেল (৩০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে সন্ধ্যায় পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে দাশপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪০-৫০টি মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলী ব্রিজ হয়ে দাশপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, রিয়াজ, হেলাল রাড়ী, সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেলের বহরে এই হামলা চালায়। হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থক। হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী আহত হয় এবং ২০-২৫টি মোটরসাইকেল ভাঙচুর করে। ঘটনা জানার পর উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার আহত নেতাকর্মীদের দেখতে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও […]

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ২২:০৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও আলম।

আজ বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তারা অভিযোগ করে বলেন। বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় অভিযুক্তরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের জায়গা দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীর পূর্ব পাশের দেয়াল ভেঙে তাদের রাস্তা দেওয়া হয়। আজ তাদের বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তারা বাধা দেয় ও গালাগালি করলে শ্রমিকরা ফিরে যায়। পরে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অসুস্থ দেরাজ প্রামানিককে ধাক্কা দেয়।

এসময় তারা আরো বলেন, আনসার প্রামাণিক ও তার ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চায়। নাহলে তারা আমাদের বাঁড়ি করতে দিবে না। এছাড়া লোক মারফত আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে, টাকা দিলে আর বাধা দিবে না।

এই ঘটনায় আনসার প্রামাণিক ও তার ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে তাদের বাড়ি দিয়েও রাস্তা দেয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেবো না।