মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের পূবাইল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৯ মে ২০২৬) এসআই (নিরস্ত্র) মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে দিবাকালীন মোবাইল টিম-০৬ এর এসআই সাব্বির আহমেদ ও সঙ্গীয় ফোর্স পূবাইল থানাধীন হাড়ীবাড়ীরটেক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পরিত্যক্ত অলওয়েদার গার্মেন্টসের সামনে পাকা রাস্তার ওপর থেকে মোঃ মহসিন মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক মহসিন মিয়া পূবাইলের ব্যাপারীপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় উদ্ধারকৃত আলামত জব্দপূর্বক ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।