মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও জনগণের প্রত্যাশার বিষয়গুলোও তুলে ধরেন সাংবাদিকরা।
ইউএনও তাহমিনা আক্তার বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করা সম্ভব। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করা হবে এবং স্থানীয় সমস্যাগুলোর দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন শেখ, সাধারণ সম্পাদক মো. রনি শেখ, সাবেক সভাপতি অ্যাডভোকেট ব.ম. শামীম, খান আবু বকর সিদ্দিক, কোষাধ্যক্ষ আপন সরদার, সাংবাদিক টিটু চৌধুরী, মিজানুর রহমান, আমিরুল ইসলাম মামুন, বাবু হাওলাদার, জাকির কাজী, জেসমিন সুইটি, আলী আক্কাস, শিশির হাসান, জাহিদ হাসান, আজিমসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরলে ইউএনও তা গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন।