বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

ইউএনওকে চমকায় দিবোনি, সে মরদও আছে’ মাদরাসার সভাপতিকে শিক্ষকের হুমকি

‘ইউএনওকে চমকায় দিবোনি, সে মরদও আছে।’ নাটোরের গুরুদাসপুরের একটি দাখিল মাদরাসায় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) উদ্দেশ করে এক শিক্ষক এমন মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। এ–সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আলোচনা চলছে। ঘটনাটি উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া দাখিল মাদরাসার। অভিযুক্ত শিক্ষক দেলোয়ার হোসেন […]

ইউএনওকে চমকায় দিবোনি, সে মরদও আছে’ মাদরাসার সভাপতিকে শিক্ষকের হুমকি

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৯

‘ইউএনওকে চমকায় দিবোনি, সে মরদও আছে।’ নাটোরের গুরুদাসপুরের একটি দাখিল মাদরাসায় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) উদ্দেশ করে এক শিক্ষক এমন মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। এ–সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আলোচনা চলছে।

ঘটনাটি উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া দাখিল মাদরাসার। অভিযুক্ত শিক্ষক দেলোয়ার হোসেন ওই প্রতিষ্ঠানের আরবি বিষয়ের জ্যেষ্ঠ মৌলভি। আর মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ইউএনও ফাহমিদা আফরোজ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় দেড় মিনিটের ভিডিওতে দেখা যায়, মাদরাসার অফিসকক্ষে কয়েকজন শিক্ষক ও কর্মচারী বসে প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। ভিডিওটি গত ২৮ জুলাই বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে ধারণ করা বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

ভিডিওর শেষের দিকে একজনকে বলতে শোনা যায়, ‘ইউএনও তো স্বাক্ষর করেনি।’ এর পরই দেলোয়ার হোসেনকে বলতে শোনা যায়, ‘ইউএনওকে চমকায় দিবোনি, সে মরদও আছে।’

ওই সময় অফিসকক্ষে কম্পিউটার বিষয়ের শিক্ষক মাজেদুল ইসলাম, গণিতের শিক্ষক আবদুল আজিজ, সহকারী মৌলভি তৈয়ব আলী, ইবতেদায়ি শিক্ষক মকবুল হোসেন, জীববিজ্ঞানের শিক্ষক শাহানাজ খাতুন ও পিয়ন মফিজ উদ্দিনসহ কয়েকজন উপস্থিত ছিলেন বলে ভিডিওতে দেখা যায়।

তবে ইউএনওকে উদ্দেশ করে হুমকিমূলক কোনো বক্তব্য দেওয়ার কথা অস্বীকার করেছেন দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘ইউএনও আমাদের মাদরাসার সভাপতি। আমি তাঁকে বা সভাপতি হিসেবে তাঁকে উদ্দেশ করে কোনো হুমকিমূলক কথা বলিনি।’

ভিডিওতে উপস্থিত শিক্ষক তৈয়ব আলী ও মকবুল হোসেনও এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক বলেন, মাদরাসার অভ্যন্তরীণ একটি বিষয় নিয়ে আলোচনার সময় দেলোয়ার হোসেন ওই মন্তব্য করেন। তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে অনেকে রাজি নন।

মাদরাসার ভারপ্রাপ্ত সুপার ওসমান গণি বলেন, ‘কথাটি আমার সামনে বলা হয়নি। তবে মাদরাসার সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি জানতে পেরেছি। ঘটনাটি আমি ইউএনওকে জানাইনি।’

শিক্ষার্থীদের অভিযোগও

শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে কয়েকজন শিক্ষার্থীকে মাদকাসক্ত বলে গালিগালাজ করার অভিযোগও উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা মাদরাসায় গিয়ে অন্য শিক্ষকদের কাছে প্রতিবাদ করেন। পরে ভুক্তভোগী শিক্ষার্থীরা ইউএনও ফাহমিদা আফরোজের কাছে লিখিত অভিযোগ দেয়।

শিক্ষার্থীদের অভিযোগ, দেলোয়ার হোসেন তাঁদের প্রায়ই মাদকাসক্ত বলে গালিগালাজ করেন। একাধিকবার এমন ঘটনার পর তাঁরা বিষয়টি মাদরাসার সুপারকে জানান। পরে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউএনও ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ফাহমিদা আফরোজ বলেন, ‘শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে নানা অসঙ্গতির অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাদেশ

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের […]

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

ডেস্ক রিপোর্ট

২৮ জুন ২০২৬, ১০:৩০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহসভাপতি রাসেল (৩০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে সন্ধ্যায় পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে দাশপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪০-৫০টি মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলী ব্রিজ হয়ে দাশপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, রিয়াজ, হেলাল রাড়ী, সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেলের বহরে এই হামলা চালায়। হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থক। হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী আহত হয় এবং ২০-২৫টি মোটরসাইকেল ভাঙচুর করে। ঘটনা জানার পর উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার আহত নেতাকর্মীদের দেখতে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও […]

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ২২:০৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও আলম।

আজ বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তারা অভিযোগ করে বলেন। বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় অভিযুক্তরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের জায়গা দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীর পূর্ব পাশের দেয়াল ভেঙে তাদের রাস্তা দেওয়া হয়। আজ তাদের বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তারা বাধা দেয় ও গালাগালি করলে শ্রমিকরা ফিরে যায়। পরে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অসুস্থ দেরাজ প্রামানিককে ধাক্কা দেয়।

এসময় তারা আরো বলেন, আনসার প্রামাণিক ও তার ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চায়। নাহলে তারা আমাদের বাঁড়ি করতে দিবে না। এছাড়া লোক মারফত আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে, টাকা দিলে আর বাধা দিবে না।

এই ঘটনায় আনসার প্রামাণিক ও তার ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে তাদের বাড়ি দিয়েও রাস্তা দেয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেবো না।