মেহেদী হাসান মেহের, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি নাছির মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম শিবলী।
এসময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সল আহমেদ খান, সহ-সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি রিফাত, সাংবাদিক সেলিম, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সদস্য আলী আহম্মদ, শফিক মিয়া, রিপন মিয়া, রোমন হায়দার, জয়নাল আবেদীন, মোহাম্মদ আলী, আগা শামীম, আশিকুর রহমান বাবু, আরজু মিয়া, মেহেদী হাসান মেহেরসহ আরও অনেকে।
ইফতার মাহফিলে উপস্থিত বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস মানুষের মধ্যে সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। তারা সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সবাই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার গ্রহণ করেন।