পবিত্র রমজান মাসের প্রথম দিনে দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক এলাকায়।
ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।
‘মাই আর্থকোয়েক অ্যালার্ট’-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে প্রায় ১৮১ কিলোমিটার দূরে সুনামগঞ্জের ছাতকে। এর ফলে সিলেট নগরীসহ জেলার বিভিন্ন স্থানে কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়।
তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ছিল ৪ দশমিক ১০। ভূমিকম্পের গভীরতা কম হওয়ায় আশপাশের এলাকায় কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়েছে।
ভূমিকম্প ও অগ্নি-নির্বাপন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত
সাজেদুল ইসলাম , ভূঞাপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ "দুর্ঘটনা দুর্যোগে, সবার পাশে, সবার আগে" এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে ফায়ার সার্ভিসের মাধ্যমে অগ্নি নির্বাপন, উদ্ধার, প্রাথমিক, চিকিৎসা…
২৮ জুলাই ২০২৬