বুধবার, ১০ জুন ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

বানিজ্য

সুলভমূল্যে বিদ্যুৎ দিতে চায় বাংলাদেশের মানুষকে ‘চীন’

চীন বাংলাদেশের মানুষকে সুলভমূল্যে বিদ্যুৎ দিতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার (২৫ জানুয়ারি) সকালে গাজীপুরের শফিপুর বাজার এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মানুষকে সুলভমূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে চায় চীন। বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশেই বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে আমাদের৷ জুলাই-আগস্ট […]

নিউজ ডেস্ক

২৬ জানুয়ারী ২০২৫, ১২:৫৮

চীন বাংলাদেশের মানুষকে সুলভমূল্যে বিদ্যুৎ দিতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রোববার (২৫ জানুয়ারি) সকালে গাজীপুরের শফিপুর বাজার এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে যোগ দিয়ে তিনি এই কথা বলেন।

চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মানুষকে সুলভমূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে চায় চীন। বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশেই বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে আমাদের৷

জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতদের পাশে থাকার অঙ্গীকার করে ইয়াও ওয়েন বলেন, দুদেশের সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশের উন্নয়নের বিশ্বস্ত ও স্থায়ী সহযোগী হতে চায় চীন।

এ সময় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের উন্নয়নে চীন গুরুত্বপূর্ণ অংশীদার। চীনের বিজ্ঞান, প্রযুক্তি ও ভাষা বাংলাদেশের মানুষকে আধুনিক উৎকর্ষতা অর্জনে সহায়তা করেছে।

চীনের কাছ থেকে চাওয়া-পাওয়ার অনেক কিছু রয়েছে জানিয়ে জামায়াতের আমির বলেন, চীন ও জামায়াতে ইসলামী মানুষদের পাশে ছিল, পাশে রয়েছে এবং পাশে থাকবে৷

বানিজ্য

রেমিট্যান্স প্রবাহে গতি, রিজার্ভ ছাড়াল ৩৪ বিলিয়ন ডলার

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ৯ মে পর্যন্ত দেশে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ সময়ে দেশে এসেছে ৩০ দশমিক ৩৬২ বিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৫ দশমিক ৪০১ বিলিয়ন ডলার। সে হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৫ শতাংশ। চলতি বছরের ১ থেকে ৯ মে […]

রেমিট্যান্স প্রবাহে গতি, রিজার্ভ ছাড়াল ৩৪ বিলিয়ন ডলার

রেমিট্যান্স প্রবাহে গতি, রিজার্ভ ছাড়াল ৩৪ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক

১২ মে ২০২৬, ১০:৫৭

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ৯ মে পর্যন্ত দেশে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ সময়ে দেশে এসেছে ৩০ দশমিক ৩৬২ বিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৫ দশমিক ৪০১ বিলিয়ন ডলার। সে হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৫ শতাংশ।

চলতি বছরের ১ থেকে ৯ মে পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ০২৯ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ে যা ছিল ৮৬৪ মিলিয়ন ডলার। এতে মাসভিত্তিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৯ দশমিক ১ শতাংশ।

এ ছাড়া শুধু ৭ থেকে ৯ মে—এই তিন দিনে দেশে এসেছে ২৭৭ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স।

সংশ্লিষ্টদের মতে, বৈধ পথে অর্থ পাঠাতে প্রণোদনা, ব্যাংকিং সেবার সহজীকরণ এবং প্রবাসীদের আস্থা বাড়ায় রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে।