শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

বাংলাদেশে ইসকন নিষিদ্ধের খবরে তড়িঘড়ি বৈঠকে মোদী-জয়শঙ্কর

বাংলাদেশ ইস্যুতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার এই সাক্ষাৎ হয়েছে। সূত্রের খবর, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ক্রমাগত আক্রমণের ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশে সম্প্রতি আন্দোলনে নেমেছেন হিন্দু ও অন্য সংখ্যালঘু নাগরিকদের যৌথ মঞ্চ। তারপরেই গ্রেফতার করা হয়েছে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। ইসকনকে নিষিদ্ধ করার পথেও এগোনোর কথা বলছে বাংলাদেশ। সংবাদমাধ্যম সূত্রের […]

নিউজ ডেস্ক

২৮ নভেম্বর ২০২৪, ১৮:৪০

বাংলাদেশ ইস্যুতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার এই সাক্ষাৎ হয়েছে। সূত্রের খবর, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ক্রমাগত আক্রমণের ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশে সম্প্রতি আন্দোলনে নেমেছেন হিন্দু ও অন্য সংখ্যালঘু নাগরিকদের যৌথ মঞ্চ। তারপরেই গ্রেফতার করা হয়েছে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। ইসকনকে নিষিদ্ধ করার পথেও এগোনোর কথা বলছে বাংলাদেশ।

সংবাদমাধ্যম সূত্রের খবর, এ দিন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পরে সংসদের দুই কক্ষেই বিবৃতি দিতে পারেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

টানা দীর্ঘদিন ধরে অশান্ত বাংলাদেশ। এর আগে আন্দোলনের জেরে বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরে মহম্মদ ইউনুসকে মাথায় রেখে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে। তারপর থেকেই ক্রমাগত সেদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ আসছে। সেই আবহেই এর আগেও একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছিল ভারত।

শেখ হাসিনাকে উৎখাতের পর মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ক্ষমতায়। তারপর থেকেই বারবার বাংলাদেশের নানা কোণা থেকে হিন্দু ও অন্য সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ সামনে এসেছে। তা নিয়ে বাংলাদেশে বারবার প্রতিবাদও হয়েছে। এরই মধ্যে সম্প্রতি সংখ্যালঘুদের একটি সংহতি মঞ্চের

ব্যানারে আন্দোলনে নামের বাংলাদেশের সংখ্যালঘুরা। তারপরেই ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে। অভিযোগ ছিল, মিছিলের সময় বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করেছেন তিনি। হিন্দু সন্ন্যাসীর গ্রেপ্তারির পরেই ফের নতুন করে অশান্তি ছড়িয়েছে বাংলাদেশে।

চিন্ময় প্রভু ইসকনের সদস্য ছিলেন। সম্প্রতি তাঁকে বহিষ্কার করা হয়েছিল। গ্রেপ্তারির পরে মঙ্গলবার তাঁকে জামিন দেওয়া না হওয়ায়, ফের আন্দোলনে নামে সেদেশের হিন্দু নাগরিকরা। তাঁদের অভিযোগ, ইউনূস প্রশাসনের সময়ে তাঁদের উপর অত্যাচার করা হচ্ছে। জামিন না দেওয়ায় চট্টগ্রাম আদালতের বাইরে যখন জনতার বিক্ষোভ চলছিল, সেই সময় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী খুন হন। সেই ঘটনার নিন্দা করেছেন মহম্মদ ইউনূস।

এই ঘটনায় তোলপাড় হচ্ছে ভারতে রাজনীতিও। পশ্চিমবঙ্গে রাস্তায় নেমে প্রতিবাদ করছে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ। সারা দেশেই একাধিক রাজনৈতিক দলের তরফে বিদেশমন্ত্রককে যথাযথ পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ নেওয়ার আবেদন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের সাংসদ শশী তারুরের মতে এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ভারতের সব নাগরিকই পড়শি দেশের এই পরিস্থিতি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন, আমেরিকার হিন্দু আমেরিকানদের গোষ্ঠীও। আমেরিকার নতুন প্রশাসন যাতে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আনে তার দাবি জানানো হয়েছে গোষ্ঠীগুলির তরফে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৩১

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৩১

আন্তর্জাতিক

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, […]

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ১০:৩৮

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এ বিচার হবে দ্রুত বিচার আদালতে।

ফেসবুকে মোদি লিখেছেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি।”

“যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এদিকে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে বলেছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৩১

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ […]

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৩১