শেখ নজরুল ইসলাম (তালা উপজেলা প্রতিনিধি)
প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরা তালায় জাতীয় সমাজসেবা দিবস পালিত ২০২৬ পালিত হয়েছে।
শনিবার(০৩ জানুয়ারি ২৬) র্যালি শেষে উপজেলা সমাজসেবা কার্যালয় সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি বিশেষ উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান।
উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সহকর্মী তৌফিক ইমরানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোহাম্মদ আকবর হোসেন,
সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিঠু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ সাইদুর রহমান সাঈদ,উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক ও উত্তরণের প্রতিনিধি মীর জিল্লুর রহমান,
এনজিও পরিচালক ও সাবেক সেনা সদস্য সার্জেন্ট মোঃ আব্দুর রহিম, ভূমিজ পরিচালক অচিন্ত্য সাহা, মুক্তি ফাউন্ডেশন এর রাজিব হোসেন, তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক আবু সাঈদ,কোষাধ্যক্ষ মুফতি এনামুল হক, সাংবাদিক আরিফ হোসেন, সমাজসেবা অফিসের ইউনিয়ন কর্মী মোহাম্মদ মকবুল হোসেন, অসিত কুমার রায়, মোঃ ইমদাদ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।