মুন্সিগঞ্জ প্রতিনিধি
দশম গ্রেড বাস্তবায়নসহ দীর্ঘদিনের দাবি পূরণের দাবিতে কর্মবিরতি পালন করেছেন মুন্সিগঞ্জের মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মুন্সিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করা হয়।
আন্দোলনকারীরা বলেন, বহু বছর ধরে তারা দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত কোন সরকার তা বাস্তবায়নের উদ্যোগ নেয়নি। ফলে তারা বাধ্য হয়ে কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন। দাবি বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরবর্তী ধাপে লাগাতার কর্মবিরতি ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
কর্মবিরতিতে অংশ নেন—
মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. শহিদুল ইসলাম,
মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. আব্দুস সালাম,
মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. শুকুর মাসুদ,
মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলোজী) মো. শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের আরও অনেকে।
আন্দোলনকারীরা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্রুত তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন করবে এবং জনসেবার স্বার্থে দ্রুত সমাধানের পথে এগিয়ে আসবে।