শাহরিয়ার আহমেদ শাওন:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আলোচিত মসজিদের ভেতর সংঘটিত ইমরুল হত্যা মামলার প্রধান আসামি রুশেল (২৪)মিয়াকে গ্রেফতার করেছে রেপিড এ্যাকশন ব্যাটালিয়ন ৯।
শনিবার সকালে গুপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার বাঘাসুরা ইউনিয়ন বাঘাসুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে হত্যা কান্ডের ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়।
শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম এক সংবাদ সম্মলনের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও বলেন গত ২২ আগষ্ট আউশকান্দি ইয়নিয়নের বনগাও পিটুয়া গ্রামের মধ্যেবর্তী হাসানখালি এলাকার একটি কালভাটের নিচ থেকে জাবেদ মিয়া নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। আর সে যুবকের সন্দেহভাজন হিসাবে প্রধান আসামী করা হয় ইমরুল মিয়াকে (৪০),।ইমরুল মিয়া দেড়মাস জেল কেটে গত ২ নভেম্বর জামিনে বেড় হয়ে আসেন।
এরেই প্রেক্ষিত রুশেল মিয়া ও তার সহযোগীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।
হিংসায় প্রতিশোধ পরায়ণ হয়ে গত ৭নভেম্বর শুক্রবার ইমরুল মিয়াকে বনগাও নতুন মসজিদে জুম্মার নামাজের সময় মসজিদের ভেতর প্রতিপক্ষ রুশেল মিয়া ও তার সহযোগীদের উপরী চুপরী হামলা করলে অতিরিক্ত রক্ত করন হয়।
এসময় ইমরুল মিয়াকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসময় নিহতের পরিবার ন্যায় বিচার ও দ্রুত বাকি আসামিদের গ্রেফতারের করতে দাবি জানান। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।