শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

নুরের উন্নত চিকিৎসা নিয়ে সরকারের গড়িমসি স্পষ্ট : রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, সংগঠনের সভাপতি নুরুল হক নুরের উন্নত চিকিৎসা নিয়ে সরকারের গড়িমসি স্পষ্ট হয়ে উঠেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি নুরের উন্নত চিকিৎসা না হয়, কিংবা তার কোনো ক্ষতি হয়, সেই দায় সরকার প্রধানকেই নিতে হবে। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গণঅধিকার পরিষদের এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি […]

নুরের উন্নত চিকিৎসা নিয়ে সরকারের গড়িমসি স্পষ্ট : রাশেদ খান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৭

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, সংগঠনের সভাপতি নুরুল হক নুরের উন্নত চিকিৎসা নিয়ে সরকারের গড়িমসি স্পষ্ট হয়ে উঠেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি নুরের উন্নত চিকিৎসা না হয়, কিংবা তার কোনো ক্ষতি হয়, সেই দায় সরকার প্রধানকেই নিতে হবে।

শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গণঅধিকার পরিষদের এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রাশেদ জানান, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর হামলার শিকার হয়ে টানা ১৭ দিন ধরে হাসপাতালে শয্যাশায়ী। নুর বারবার হাসপাতালে থাকার কারণে মানসিকভাবে অস্থির হয়ে উঠেছেন। তিনি শনিবার হাসপাতাল থেকে রিলিজ নিতে চাইলেও ডাক্তাররা জানিয়েছেন এখনো তার অবস্থা ছাড়ার মতো নয়।

নুরুল হক নুরের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে রাশেদ খান বলেন, নুরের নাকের হাড়ভাঙা, চোয়াল ভাঙা, দাঁতের মাড়িতে আঘাত রয়েছে। ফলে তিনি শক্ত খাবার খেতে পারছেন না। মাথাতেও আঘাত লেগেছে।

তিনি বলেন, এ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছিলেন-তাকে বিদেশে পাঠানো হবে। কিন্তু এখন আমরা সরকারের পক্ষ থেকে গড়িমসি লক্ষ্য করছি। সরকারের ওপর কোনো চাপ আছে কি না, অথবা আন্তর্জাতিক মহলের সামনে নুরের গুরুতর আহত অবস্থা যাতে প্রকাশ না পায়, এসব কারণেই বিলম্ব হচ্ছে কি না—আমাদের মধ্যে সেই সন্দেহ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, নুর কখনো বিদেশে চিকিৎসা নিতে চাননি। তবে দলের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছিল, অতীতের হামলা-নৃশংসতার অভিজ্ঞতার কারণে এবার তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর, লন্ডন বা জার্মানিতে পাঠানো দরকার। কিন্তু সরকারের যে দেরি এবং উদাসীনতা দেখা যাচ্ছে, সেটি অত্যন্ত হতাশাজনক।

তিনি ঘোষণা দেন, সরকারের দয়ার ওপর আমরা নির্ভর করতে চাই না। আমাদের দলের পক্ষ থেকে নুরকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে।

নুরের ওপর হামলার ১৭ দিন পার হলেও সেনা ও পুলিশ বাহিনীর সঙ্গে সম্পৃক্ত কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন রাশেদ খান।

তিনি বলেন, স্পষ্ট ভিডিও এবং সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও কাউকে গ্রেফতার করা হয়নি। এতে আমাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে—আসলে বিচার হবে কি না।

তবে তিনি যোগ করেন, আমরা পুরো সেনাবাহিনী বা পুলিশ বাহিনীকে দোষারোপ করছি না। কেবল যারা সরাসরি জড়িত এবং যারা নির্দেশদাতা, তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

সরকার গঠিত তদন্ত কমিশনের ব্যাপারে রাশেদ খান জানান, কমিশন কাজ শুরু করেছে বলে শুনেছেন, তবে এখনো আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করেনি।

তিনি বলেন, প্রশাসনের অন্য একটি মাধ্যমে কিছু তথ্য চাওয়া হয়েছে। আমরা কমিশনকে বলবো, সরাসরি আমাদের সাথে বসুন। আমাদের কাছে যেসব প্রমাণ ও ভিডিও রয়েছে, সেগুলো আমরা আপনাদের দিতে চাই। আমরা আশা করি, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কমিশন উপযুক্ত ব্যবস্থা নেবে।

সংবাদ সম্মেলনে রাশেদ খান সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, নুর এখন হাসপাতালে শয্যাশায়ী, কিন্তু শুধু তিনি নন—আসলে পুরো বাংলাদেশ আক্রান্ত হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি ব্যবস্থা নেওয়া না হয়, আমরা এমন কর্মসূচি দেবো যেটা সরকার ঠেকাতে পারবে না। সেটি হতে পারে সচিবালয় ঘেরাও বা যমুনা ঘেরাও।

তিনি অভিযোগ করেন, এ হামলা স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ ছাড়া ঘটেনি। তাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে। অন্যথায় গণঅধিকার পরিষদের পরবর্তী আন্দোলনের পুরো দায় সরকারের উপর বর্তাবে।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২০

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫৫

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫৫

রাজনীতি

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান। দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও […]

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৫

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান।

দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও তাহাফফুজে খতমে নবুওয়ত নেপালের প্রেসিডেন্ট মাওলানা শফীকুর রহমান কাসেমী।

মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

দুই দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর আল্লামা মামুনুল হকের দেশে ফেরার কথা রয়েছে।

দলের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫৫