আমজাদ শিবলু , নোয়াখালী সেনবাগ
নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেনবাগ উপজেলা বিএনপি কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন নোয়াখালী জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাহার।
উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম টিপুর সঞ্চালনায় উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও ৬নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মমিন উল্যাহ। অনুষ্ঠানে নেতাকর্মীদের হাতে আনুষ্ঠানিকভাবে সদস্য ফরম তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মনির হোসেন জুলেট, উপজেলা যুবদল নেতা মামুন মেম্বার, বিএনপি নেতা মহিন উদ্দিন মহিন, উপজেলা ছাত্রনেতা রবিউল হাসান তুহিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের স্বৈরাচারী আচরণে দেশ ও গণতন্ত্র চরম সংকটে পড়েছে। এ অবস্থায় বিএনপি’র প্রত্যেকটি নেতা-কর্মীকে সংগঠিত হয়ে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সেনবাগ উপজেলা বিএনপি অগ্রণী ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে নতুন সদস্য ফরম বিতরণ করা হয়।