মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইয়াবাসহ এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) বেলা ১২টার দিকে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
অভিযানটি পরিচালিত হয় সিরাজদিখান উপজেলার কালীনগর বড়গ্রামস্থ বেতকা-তেঘরিয়া সড়কের পাশে হাজী শরীয়তউল্লাহ ইম্পেরিয়াল ট্রেনিং সেন্টারের সামনে। গ্রেফতারকৃতরা হলেন:
সোহাগ আকন (৩৪), পিতা-জালাল আকন, সাং-পাইকপাড়া, থানা-টংগীবাড়ি, জেলা-মুন্সিগঞ্জ
মোছাঃ রিচি ওরফে ফারিয়া (২৩), পিতা-কামাল, স্বামী-আরিফ হাওলাদার, সাং-কামারখাড়া, থানা-টংগীবাড়ি, জেলা-মুন্সিগঞ্জ
মোঃ মামুন (৩১), পিতা-মোহাম্মদ আলী মোল্লা, সাং-পানহাটা, থানা-মুন্সীগঞ্জ সদর, জেলা-মুন্সীগঞ্
তল্লাশিকালে তাদের দেখানো মতে মোট ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৬০ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১,৮০,০০০ কিংবা তার বেশিও হতে পারে। এ সময় উপস্থিত স্বাক্ষীদের সামনে ইয়াবাগুলো জব্দ তালিকাভুক্ত করা হয়।