নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খোকা দলীয় মনোনয়ন না পেলে বিএনপির শীর্ষ নেতৃত্বকে ঘেরাও করার হুমকি দিয়েছেন। বুধবার (২৩ জুলাই) বিকেলে ফতুল্লার সোনালি সংসদ মাঠে অনুষ্ঠিত বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
নিজ পছন্দের প্রার্থী শাহ আলমকে নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে লুৎফর রহমান বলেন, “প্রয়োজনে কেন্দ্রীয় অফিসের সামনে আত্মাহুতি দেব। তারেক রহমান, খালেদা জিয়া ও ফখরুল ইসলাম আলমগীরকে ঘেরাও করব। যদি ফতুল্লাকে নিয়ে ষড়যন্ত্র হয়, কাউকে ছাড় দেওয়া হবে না।”
এ বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপির ভেতরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। দলীয় নেতা-কর্মীরা একে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি অবমাননাকর ও অনভিপ্রেত বলে আখ্যা দেন। অনেকে আশঙ্কা করছেন, পছন্দের প্রার্থী মনোনয়ন না পেলে স্থানীয় পর্যায়ে বিদ্রোহ দেখা দিতে পারে।
বিএনপি জেলা আহ্বায়ক মামুন মাহমুদ বলেন, “এটি কোনো দায়িত্বশীল রাজনৈতিক বক্তব্য নয়। বরং একে পাগলের প্রলাপ বলা চলে।” তিনি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান যেন তারা সংযত ভাষায় দলীয় শৃঙ্খলা বজায় রেখে কথা বলেন।
পরবর্তীতে লুৎফর রহমান নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, “বক্তব্যটি আসলে ‘স্লিপ অব টাং’। দলের প্রতি আমার পূর্ণ আনুগত্য রয়েছে। কেন্দ্রের সিদ্ধান্তই চূড়ান্ত, আমি তা মেনে নেব।”
২০০৮ সালে শাহ আলম বিএনপির প্রার্থী ছিলেন এবং ২০১৮ সালে ওই আসন ছাড় দেওয়া হয় জোটসঙ্গী জমিয়তকে। এবারো মনোনয়ন বিতরণকে কেন্দ্র করে দলীয় অভ্যন্তরে টানাপোড়েনের ইঙ্গিত পাওয়া যা