বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

এই সরকারকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে বাধ্য করবো : বিএনপি নেতা আজাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আমরা বিএনপি ৫ আগস্টে যেমন ঘর থেকে আন্দোলন-সংগ্রামে নেমেছি, প্রয়োজনে আবার রাজপথে নামবো। এই সরকারকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে বাধ্য করবো আমরা। শনিবার (৩১ মে) সন্ধ্যায় দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী […]

এই সরকারকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে বাধ্য করবো : বিএনপি নেতা আজাদ

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০২ জুন ২০২৫, ১১:২৮

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আমরা বিএনপি ৫ আগস্টে যেমন ঘর থেকে আন্দোলন-সংগ্রামে নেমেছি, প্রয়োজনে আবার রাজপথে নামবো। এই সরকারকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে বাধ্য করবো আমরা।

শনিবার (৩১ মে) সন্ধ্যায় দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রিয় ভাইয়েরা আমার আজকে তাই পরিস্কার মেসেজ, আজকে বাংলাদেশের সর্ব বৃহৎ দল বিএনপি। বিএনপিসহ ১০০ টি রাজনৈতিক দল প্রকাশ্যে বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে।

কাজেই নির্বাচন নিয়ে টালবাহানা করা, নির্বাচন প্রলম্বিত করা এবং নির্বাচন কে প্রশ্নবিদ্ধ করা, বাহিরের ষড়যন্ত্রকে বাস্তবায়নের চেষ্টা করা হলে আমরা বিএনপি ৫ আগস্টে যেমন ঘর থেকে আন্দোলন-সংগ্রামে নেমেছি, প্রয়োজনে আবার রাজপথে নামবো। এই সরকারকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে বাধ্য করবো আমরা।

তিনি বলেন, আজকে নতুন করে যে আশা নিয়ে ৫ আগস্ট আন্দোলন-সংগ্ৰাম করেছিলাম। একটি নতুন গণতন্ত্র আসবে। যে গনতন্ত্রের মধ্যে দিয়ে মানুষ মুক্তি পাবে, ভোটাধিকার ফেরত পাবে, মানবাধিকার ফেরত পাবে এবং মুক্তির সনদ পাবে।

কিন্তু ৫ ই আগস্টের দশ মাস পরে আমরা আবার হোচট খাচ্ছি। আজকে আমরা দেখছি এই যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য অনেক ধরনের নাটক করছেন, অনেক ধরনের গল্প কাহিনী তৈরি করছেন।

ছাত্রদের দ্বারা, আরো কয়েকটি দলের সহযোগিতা নিচ্ছেন। ধর্ম ভিত্তিক একটি দলের সহযোগিতা নিয়ে নির্বাচনকে প্রলম্বিত করে তাদের ক্ষমতাকে আরো দীর্ঘায়িত করার জন্য অনেক ধরনের অপকৌশল করছেন।

তিনি আরো বলেন, অত্যন্ত দুঃখের বিষয় হলো গত কালকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান গিয়েছিলেন জাপান সফরে। সেখানে তিনি বললেন, মাত্র একটি দল নাকি ডিসেম্বরে নির্বাচন চায়। আজকের দেবীগঞ্জবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আজকে পত্র-পত্রিকা দেখেন, বিভিন্ন দলের বক্তব্য শুনেন।

আমরা বলি ইতিমধ্যে ৫৩ টা রাজনৈতিক দল আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে। আজকে আমি দেখলাম শুধু ৫৩ টি দল নয় নিবন্ধিত, অনিবন্ধিত মিলিয়ে প্রায় ১০০ টি দল আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায়।

শুধু অন্তবর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষক ছাত্রদের নিয়ে, বাচ্চাদের নিয়ে গঠিত একটি দল এবং যাদের দ্বারা ভাগবাটোয়ারা পায়, একটি ধর্মভিত্তিক দল যারা একটা সময় যুবলীগ, ছাত্রলীগের ছত্র ছায়ায় লুকায়িত ছিলো তারাই ডিসেম্বরে নির্বাচন চান না।

আজাদ বলেন, ডিসেম্বরে নির্বাচন না চাওয়ার আরেকটি কারন আছে। কারন ডিসেম্বর হচ্ছে তাদের পরাজয়ের মাস। ঐ একাত্তরের স্বাধীনতা যুদ্ধে তারা বিরোধীতা করেছিল, ঐ যুদ্ধে ডিসেম্বর মাসে তারা পরাজয় বরণ করেছিলো। এজন্য তারা চায় এই নির্বাচনটা যাতে ডিসেম্বরে না হয়ে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল হোক। ডিসেম্বরে যাতে না হয়।

দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গণি বসুনিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন তোবারক হ্যাপি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম সরকার, সিনিয়র সহ-সভাপতি মোঃ আনারুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক সাদেকুজ্জামান হীরা প্রমুখ।

এছাড়া বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

৮ কেজি গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের নেতা গ্রেফতার

দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়। র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের […]

নিউজ ডেস্ক

০৬ জুন ২০২৬, ১৪:২২

দুমকি প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি দল জানতে পারে যে সাকুরা পরিবহনের একটি দূরপাল্লার বাসে করে বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পটুয়াখালীর দিকে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার ডিএডি ওয়াজ উদ্দীনের নেতৃত্বে র‍্যাব সদস্যরা দুমকি থানাধীন লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় অবস্থান নেন।

পরে সন্দেহভাজন বাসটি টোলপ্লাজায় পৌঁছালে র‍্যাব সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় বাসের এক যাত্রী, দুমকি উপজেলা শাখা ইসলামী যুব আন্দোলনের প্রচার সম্পাদক মো. সুমন হাওলাদার (৩৩)-কে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সুমন হাওলাদার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন তার এক সহযোগীর তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা মোড় এলাকা থেকে মাদক চক্রের আরেক সদস্য মো. জামাল মৃধা (৩৪)-কে গ্রেফতার করা হয়। জামাল ওই এলাকার আনোয়ার মৃধার ছেলে।

অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার দুই আসামিকে দুমকি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২ (জিআর নং-৩৮, তারিখ: ০৫ জুন ২০২৬)। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।