নাটোরের গুরুদাসপুরে বিএনপির উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে গুরুদাসপুর পৌরসভার সাবেক মেয়র ও নাটোর জেলা বিএনপির সদস্য মো. মশিউর রহমান বাবলুর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
বিকেল ৫টার দিকে গুরুদাসপুর পৌরসভা এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে চাঁচকৈড় বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রাটি গুরুদাসপুর থানার মোড় ও শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভায় নেতারা বক্তব্য দেন।
শোভাযাত্রায় পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. দেওয়ান সবুজ, পৌর ছাত্রদলের সভাপতি মো. সাকিল, ছাত্রদল নেতা তাসিনুর রহমান মিহাল, পৌর যুবদল নেতা রঞ্জু সর্দার, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সাহেদ শেখ, পৌর জাসাস নেতা মো. জিল্লুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।