শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য খবর

ভোলায় কিশোরীদের স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস উদযাপন

মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা: “র‍্যালি, আলোচনা সভা, নাটিকা প্রর্দশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস উদযাপন করা হয়। “নিরাপদ মাসিক ব্যবস্থাপনা আমার অধিকার “এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার (২৭ মে) সকালে ভোলা জেলা শিল্পকলা অডিটোরিয়াম প্রাঙ্গনে  থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশ […]

প্রতিনিধি ডেস্ক

২৮ মে ২০২৫, ০০:০৮

মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা:

“র‍্যালি, আলোচনা সভা, নাটিকা প্রর্দশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস উদযাপন করা হয়। “নিরাপদ মাসিক ব্যবস্থাপনা আমার অধিকার “এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার (২৭ মে) সকালে ভোলা জেলা শিল্পকলা অডিটোরিয়াম প্রাঙ্গনে  থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

র‍্যালিতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহনে শহর প্রদক্ষিন করে শিল্পকলা অডিটোরিয়াম প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে অতিথিরা মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবসে কিশোরীদের দেয়া স্টল পরিদর্শন করেন। নারীপক্ষের অধিকার এখানে, এখনই প্রকল্পের মাধ্যমে তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম ও ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ দিবসটি উদযাপনের আয়োজন করেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আদিল হোসেন তপু সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মিজানুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সিভিল সার্জন ডা.মনিরুল ইসলাম,পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান খান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোকাদ্দেশ আলী।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব তালহা তালুকদার বাঁধন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নারীপক্ষের সদস্য রেহানা সামদানী। এসময় কিশোরীদের পক্ষে বক্তব্য রাখেন উম্মে হাবিবা হিয়া ও রাতিবা বিনতে জামান। এসময় আরো  উপস্থিত ছিলেন নারীপক্ষের অধিকার এখানে, এখনই প্রকল্প ব্যবস্থাপক মাকসুদা খাতুন, নারীপক্ষ অধিকার এখানে, এখনই সহকারী প্রকল্প ব্যবস্থাপক শবনম রুপা,তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্মের জেলা সমন্বয়কারী আবদুল্লাহ আল নোমান সহ বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

এসময় বক্তরা বলেন,মাসিককে ঘিরে কুসংস্কারের কারণে মেয়েরা এবং নারীরা মাসিকের সময় অস্বাস্থ্যকরভাবে তাদের মাসিক ব্যবস্থাপনা করেন যার ফলে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকেন। তাই এই সময়ে কিশোরী পরিস্কার পরিচ্ছন্ন থাকা ও প্যাড ব্যবহার করার কথা বলেন। বক্তারা আরও বলেন, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে সচেতনতা বাড়লে কমবে লজ্জা ও সংকোচ, বাড়বে নারীর ক্ষমতায়ন।

দেশের কিশোরী ও নারীদের বড় একটি অংশ এখনো স্বাস্থ্যসম্মত মাসিক ব্যবস্থাপনা থেকে বঞ্চিত। এই অবস্থা বদলাতে দরকার পারিবারিক সচেতনতা, সঠিক স্বাস্থ্যশিক্ষা এবং সহজলভ্য স্যানিটারি পণ্যের প্রাপ্যতা। তারা আরও বলেন, এখনো অনেক পরিবারে মাসিক নিয়ে চুপচাপ থেকে মেয়েদের সমস্যার মুখোমুখি হতে হয়।

আমরা চাই, মেয়েরা গর্বের সঙ্গে নিজের স্বাস্থ্য নিয়ে কথা বলুক। আলোচনা শেষে পরিবেশিত হয় একটি সচেতনতামূলক মঞ্চ নাটক – লজ্জা নয়, সচেতনতা।

নাটকে ফুটিয়ে তোলা হয় গ্রামের এক কিশোরীর জীবনে মাসিক শুরু হওয়ার পর তার মানসিক সংকট, পারিবারিক ও সমাজের অসচেতনতা, কুসংস্কার  এবং সচেতন এক নারী শিক্ষিকার সহায়তায় তার ঘুরে দাঁড়ানোর গল্প। উল্লেখ, মাসিকের ব্যাপারে সচেতনতা বাড়াতে ও এ বিষয়ে নীরবতা ভাঙতে, এবং নারী ও মেয়েরা যেন সুরক্ষিতভাবে, সম্মানের সঙ্গে তাদের মাসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি পরিচালনা করতে পারে, তা নিশ্চিত করতে প্রতি বছর, ২৮ মে বিশ্বব্যাপী মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালন করা হয়।

অন্যান্য খবর

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়। ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর […]

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৭

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দলটির মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে।

এর মধ্য দিয়ে রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের সম্ভাব্য প্রার্থী সামনে আনল জামায়াতে ইসলামী।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৪৪

অন্যান্য খবর

পাঁচ অভিযোগ থেকে খালাস পেলেন হাসানুল হক ইনু

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আটটি অভিযোগের মধ্যে পাঁচটিতে তাকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন […]

পাঁচ অভিযোগ থেকে খালাস পেলেন হাসানুল হক ইনু

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

৩০ জুন ২০২৬, ১৭:২১

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আটটি অভিযোগের মধ্যে পাঁচটিতে তাকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রায়ে বলা হয়, তিন নম্বর অভিযোগে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৬ ও ৭ নম্বর অভিযোগে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা ক্ষতিপূরণ এবং পৃথকভাবে ১০ বছর করে সাজা দেওয়া হলেও সব দণ্ড একসঙ্গে কার্যকর হওয়ায় তাকে মোট ১০ বছর কারাভোগ করতে হবে। অন্যদিকে ১, ২, ৪, ৫ ও ৮ নম্বর অভিযোগে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

মামলায় রাষ্ট্রপক্ষ ১০ জন সাক্ষীর সাক্ষ্য, বিভিন্ন নথি ও আলামত উপস্থাপন করে। দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল এই রায় দেন। রায় ঘোষণার সময় হাসানুল হক ইনু আদালতে উপস্থিত ছিলেন এবং বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) রায়ের কার্যক্রম সরাসরি সম্প্রচার করে।

অন্যান্য খবর

যতই ব্যস্ত থাকি না কেন, এলাকার উন্নয়নে পাশে থাকবো: মির্জা ফখরুল

বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতির দায়িত্ব পেলেও জনগণের পাশে থেকে সেবা করার ইচ্ছা রয়েছে তার। একই সঙ্গে নিজের এলাকার উন্নয়নেও সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর হেয়ার রোডে সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে […]

যতই ব্যস্ত থাকি না কেন, এলাকার উন্নয়নে পাশে থাকবো: মির্জা ফখরুল

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৮ আগস্ট ২০২৬, ২২:১০

বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতির দায়িত্ব পেলেও জনগণের পাশে থেকে সেবা করার ইচ্ছা রয়েছে তার। একই সঙ্গে নিজের এলাকার উন্নয়নেও সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর হেয়ার রোডে সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমি কখনো ভাবিনি যে রাষ্ট্রপতি হবো। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছা আছে, জনগণের পাশে থেকে সেবা করবো।’

তিনি আরও বলেন, দায়িত্ব ও ব্যস্ততা যতই থাকুক, জনগণের কল্যাণ এবং এলাকার উন্নয়নে তিনি পাশে থাকার চেষ্টা করবেন।

সাক্ষাৎকালে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতারা বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে অভিনন্দন জানান। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।

সৌজন্য সাক্ষাতে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি মানিক মুনতাসির, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, প্রধান বার্তা সম্পাদক মানিকুল আজাদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া সংগঠনের উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশ নেন।