মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

জামায়াত ধর্ম বর্ণ নির্বিশেষে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় – আব্দুল হালিম

পিরোজপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসালামী সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জনগণকে সাথে নিয়ে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুরআন সুন্নাহর আলোকে দেশকে এগিয়ে নেয়ার জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তাকে সহযোগিতা করার জন্য জনগণ প্রস্তুত হয়ে আছে। শুক্রবার (১৬ মে) বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা কর্তৃক আয়োজিত দিনব্যাপী ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড […]

নিউজ ডেস্ক

১৭ মে ২০২৫, ০০:০৩

পিরোজপুর প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসালামী সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জনগণকে সাথে নিয়ে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুরআন সুন্নাহর আলোকে দেশকে এগিয়ে নেয়ার জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তাকে সহযোগিতা করার জন্য জনগণ প্রস্তুত হয়ে আছে। শুক্রবার (১৬ মে) বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা কর্তৃক আয়োজিত দিনব্যাপী ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড দায়িত্বশীলদের শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম এসব কথা বলেন। এসময় তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করেছি, অচিরেই সব অনৈক্য দূর হয়ে যাবে।

প্রধান অতিথি বলেন, জামায়াতে ইসলামীকে যোগ্য লোক তৈরি করতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে দক্ষ, যোগ্য এবং সৎ লোকের কোন বিকল্প নেই। তিনি বলেন, বিগত দিনে জঙ্গিবাদ তকমা দিয়ে আলেম ওলামাদের উপরে অবর্ণনীয় নির্যাতন চালানো হয়েছে। মাদ্রাসা ছাত্র-ছাত্রীদেরকে বঞ্চনা শিকার হতে হয়েছে। মাদ্রাসা শিক্ষাকে অবহেলা করা হয়েছে। মাদ্রাসা থেকে পাস করা কোন ছাত্র বিসিএস এ অংশগ্রহণ করতে পারেনি। তাদের অপরাধ হলো তাদের শিক্ষায় মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। জামায়াত সন্দেহে অনেক লোককে চাকরি ক্ষেত্রে বঞ্চিত করা হয়েছে। অনেককে পদোন্নতি দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, দেশের জনগণ চাইলে জামায়াত ক্ষমতায় গিয়ে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবে।জামায়াত ক্ষমতায় গেলে অমুসলিমরা বঞ্চনার শিকার হবে সমাজের এরকম একটি প্রচলিত ধারণার ব্যাপারে তিনি বলেন, জামায়াত গত ৫৪ বছরে অন্য কোন ধর্মের লোকদের জমি-জমা দখল করেনি, অন্য সম্প্রদায়ের লোকদের উপরে হামলা করিনি। জামায়াতের ব্যাপারে সারা বাংলাদেশের কোথাও এরকম কোন অভিযোগ পাওয়া যাবে না। সুতরাং এ ধরনের অভিযোগ ভিত্তিহীন। বরং জামায়াত ক্ষমতায় গেলে সকল ধর্ম বর্ণের মানুষকে সাথে নিয়ে মিলেমিশে একটি সমৃদ্ধ দেশ গড়ে তুলবে। সব ধর্মের মানুষেরা এখানে নিরাপদে থাকবে। সকল ধর্মের মানুষেরা এদেশের গর্বিত নাগরিক। কাউকে কোন প্রকার বঞ্চিত করা হবে না। যেখানে সকল ধর্মের মানুষেরা সুখে শান্তিতে বসবাস করবে।

শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটে অধ্যক্ষ জহিরুল হকের পরিচালনায় তাফহীমুল কুরআন আলিয়া মাদ্রাসা মিলনায়তনে উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী শিক্ষা শিবিরের সূচনা করেন জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। উদ্বোধনী বক্তব্যের পরে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় শূরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য ফখরুদ্দিন খান রাযী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা নায়েবে আমীর আব্দুর রব, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী সিদ্দিকুল ইসলাম ও আব্দুর রাজ্জাক। এছাড়াও শিক্ষা শিবিরে জেলার সকল দায়িত্বশীলবৃন্দ এবং সকল উপজেলা আমীরগণ উপস্থিত ছিলেন।

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও […]

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ২২:০৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও আলম।

আজ বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তারা অভিযোগ করে বলেন। বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় অভিযুক্তরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের জায়গা দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীর পূর্ব পাশের দেয়াল ভেঙে তাদের রাস্তা দেওয়া হয়। আজ তাদের বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তারা বাধা দেয় ও গালাগালি করলে শ্রমিকরা ফিরে যায়। পরে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অসুস্থ দেরাজ প্রামানিককে ধাক্কা দেয়।

এসময় তারা আরো বলেন, আনসার প্রামাণিক ও তার ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চায়। নাহলে তারা আমাদের বাঁড়ি করতে দিবে না। এছাড়া লোক মারফত আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে, টাকা দিলে আর বাধা দিবে না।

এই ঘটনায় আনসার প্রামাণিক ও তার ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে তাদের বাড়ি দিয়েও রাস্তা দেয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেবো না।

সারাদেশ

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি […]

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীম আর ফেরেনি। পরিবারের অজান্তে সে তার মায়ের একটি আইফোন নিয়ে বের হয়েছিল। দীর্ঘ সময় খোঁজ করেও সন্ধান না পাওয়ায় সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তার মা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের নিখোঁজের তথ্য জানালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ও শিক্ষার্থীরাও বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এর মধ্যে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদূরের জঙ্গলে পাঞ্জাবি পরা অপ্রতীমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরিবারের দাবি, মায়ের আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতীমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘মোবাইল ফোনের জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা অনেকটা নিশ্চিত।’ আটক তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপ্রতীমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।