বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

পবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস-২৫ উদযাপন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর এ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ভেটেরিনারি স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৫ পালিত হয়েছে ।  প্রতিবছর এপ্রিল মাসের শেষ শনিবার বিশ্বজুড়ে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে ” Animal Health Takes A team” শুক্রবার রাত ১২.০১ মিনিটে ক্ষনগণনার মধ্য […]

প্রতিনিধি ডেস্ক

২৭ এপ্রিল ২০২৫, ১০:২৮

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর এ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ভেটেরিনারি স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৫ পালিত হয়েছে । 

প্রতিবছর এপ্রিল মাসের শেষ শনিবার বিশ্বজুড়ে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে ” Animal Health Takes A team”

শুক্রবার রাত ১২.০১ মিনিটে ক্ষনগণনার মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শুভ সূচনা করেন ভিএসএ এর সভাপতি প্রফেসর ড. খন্দকার জাহাঙ্গীর আলম,  সহ সভাপতি মুজাহিদুল ইসলাম তন্ময়,

সাধারণ সম্পাদক অর্জুন দাস সহ ভিএসএএর সকল নেতৃত্ববৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।এরপরপরই ডিভিএম ডিসিপ্লিনের সকল ব্যাচের শিক্ষার্থীরা আতসবাজি উৎসবে মেতে ওঠে। 

২৭ এপ্রিল (শনিবার) সকাল ৯টায় পবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম  এবং ভিএসএ এর সভাপতি প্রফেসর ড. খন্দকার জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় ।

৯.১৫ ঘটিকায় এক বর্ণাঢ্য র‍্যালি বিশ্ববিদ্যালয়ের মূল একাডেমিক ভবন হতে শুরু হয়ে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষদীয় অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন প্রাণির ছবি, পোস্টার, প্ল্যাকার্ড এক ভিন্ন মাত্রার সৃষ্টি করে।

সকাল ১০:৩০ ঘটিকায় অনুষদীয় অডিটোরিয়ামে উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এ.কে.এম. মোস্তফা আনোয়ারের সভাপতিত্বে

ও সহসভাপতি মুজাহিদুল ইসলাম তন্ময়ের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.কাজী রফিকুল ইসলাম। 

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম.  হেমায়েত জাহান,  ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ, বরিশাল  বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মামুন অর রশীদ, এএনএসভিএম অনুষদের ডিন

ও ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড.খন্দকার জাহাঙ্গীর আলম এবং  প্রাণিসম্পদ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা: মোঃ লুতফুর রহমান। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন  করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকা এর পরিকল্পনা ও মূল্যায়ন বিভাগের সদস্য পরিচালক এবং মেম্বার ডিরেক্টর, লাইভস্টক ডিভিশন ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি এই সেক্টরের নানা দিক সম্পর্কে সম্যক ধারণা দেন। 

এসময় ভিএসএ এর সাধারণ সম্পাদক অর্জুন দাস বলেন, “আজকের এই দিনটি সত্যিই আমাদের জন্য আনন্দের।  মাননীয় ভিসি স্যার, ডিএলও স্যার সহ সকল ভেটেরিনারিয়ানদের সাথে পাওয়া আমাদের জন্যে সত্যিই অনুপ্রেরণাদায়ক “

এছাড়াও সহ সভাপতি মুজাহিদুল ইসলাম তন্ময় আগামী দিনগুলোতে সকলে একসাথে কাজ করার মাধ্যমে সংগঠনকে সামনের দিকে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। 

প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম.  হেমায়েত জাহান বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাণিচিকিৎসা অনুষদ (এএনএসভিএম) এবং ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন আজকের এই অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে প্রমাণ করেছে যে তারা শুধু একাডেমিক শ্রেষ্ঠত্বে নয়,

সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করবে। আমি আশা করি, আমাদের তরুণ ভেটেরিনারিয়ানরা ভবিষ্যতে ‘One Health’ ধারণাকে ধারণ করে প্রাণিস্বাস্থ্য, মানবস্বাস্থ্য এবং পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষায় নেতৃত্ব দেবে।” 

ভাইস চ্যান্সেলর কাজী রফিকুল ইসলাম আয়োজকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “এ বছরের প্রতিপাদ্য—“Animal Health Takes A Team”—একটি অত্যন্ত সময়োপযোগী ও বাস্তবসম্মত বার্তা বহন করে।

এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, প্রাণিস্বাস্থ্য রক্ষা শুধুমাত্র প্রানী চিকিৎসকদের একক দায়িত্ব নয়; বরং এটি গবেষক, কৃষক, প্রশাসক, শিক্ষার্থী, ও সর্বোপরি সমাজের প্রতিটি সচেতন মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল।” 

সন্ধ্যা ৭ টায় বরিশাল ক্যাম্পাস  মাঠে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন হয় । 

অনুষ্ঠানের ২য় দিন ২৭ এপ্রিল  সকাল  ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত  ভেটেরিনারি টিচিং হসপিটালে বিনা মূল্যে বিভিন্ন প্রাণীর চিকিৎসা প্রদান এবং ওষুধ বিতরণ করা হবে।

সারাদেশ

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের […]

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

ডেস্ক রিপোর্ট

২৮ জুন ২০২৬, ১০:৩০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহসভাপতি রাসেল (৩০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে সন্ধ্যায় পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে দাশপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪০-৫০টি মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলী ব্রিজ হয়ে দাশপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, রিয়াজ, হেলাল রাড়ী, সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেলের বহরে এই হামলা চালায়। হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থক। হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী আহত হয় এবং ২০-২৫টি মোটরসাইকেল ভাঙচুর করে। ঘটনা জানার পর উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার আহত নেতাকর্মীদের দেখতে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও […]

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ২২:০৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও আলম।

আজ বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তারা অভিযোগ করে বলেন। বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় অভিযুক্তরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের জায়গা দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীর পূর্ব পাশের দেয়াল ভেঙে তাদের রাস্তা দেওয়া হয়। আজ তাদের বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তারা বাধা দেয় ও গালাগালি করলে শ্রমিকরা ফিরে যায়। পরে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অসুস্থ দেরাজ প্রামানিককে ধাক্কা দেয়।

এসময় তারা আরো বলেন, আনসার প্রামাণিক ও তার ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চায়। নাহলে তারা আমাদের বাঁড়ি করতে দিবে না। এছাড়া লোক মারফত আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে, টাকা দিলে আর বাধা দিবে না।

এই ঘটনায় আনসার প্রামাণিক ও তার ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে তাদের বাড়ি দিয়েও রাস্তা দেয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেবো না।