শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

‘বাংলাদেশ স্বাধীন করে জামাতকে মাফ করছি বলেই তো আপনারা বেঁচে আছেন’

জামায়াতকে একহাত নিয়ে তীব্র ভাষায় সমালোচনা করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। কিশোরগঞ্জের ইটনায় আয়োজিত ঈদ পুনর্মিলনী ও পথসভায় তিনি বলেন, “যারা একলা নির্বাচন করলে ৩টা সিট পাবে না, তারা এখন ৩০০ সিটের দখলদারি দেখাচ্ছে। প্রশাসন দখল করে বসে আছে। ডিসি, ইউএনও তাদের কথায় উঠে-বসে। অথচ মাঠে দুই পারসেন্ট লোকও নাই। পায়ের ওপর পা তুলে […]

‘বাংলাদেশ স্বাধীন করে জামাতকে মাফ করছি বলেই তো আপনারা বেঁচে আছেন’

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

০২ এপ্রিল ২০২৫, ২৩:২৫

জামায়াতকে একহাত নিয়ে তীব্র ভাষায় সমালোচনা করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। কিশোরগঞ্জের ইটনায় আয়োজিত ঈদ পুনর্মিলনী ও পথসভায় তিনি বলেন, “যারা একলা নির্বাচন করলে ৩টা সিট পাবে না, তারা এখন ৩০০ সিটের দখলদারি দেখাচ্ছে। প্রশাসন দখল করে বসে আছে। ডিসি, ইউএনও তাদের কথায় উঠে-বসে। অথচ মাঠে দুই পারসেন্ট লোকও নাই। পায়ের ওপর পা তুলে কথা বলে—এই দম্ভ কোথা থেকে আসে?”

মঙ্গলবার (১ এপ্রিল) রাত ৯টায় ইটনা সদরের পুরান বাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান সরাসরি প্রশ্ন তোলেন, “আপনারা যদি সত্যিকারের বাপের বেটা হন, তাহলে ভোটে আসুন। ইলেকশনে দেখা যাবে দেশের মানুষ কাকে সমর্থন করে, কে ক্ষমতায় যাওয়ার যোগ্যতা রাখে। মুখে মুখে বেটাগিরি না করে মাঠে প্রমাণ দিন।”

জামায়াতের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আপনাদের আমিরকে আমি জিজ্ঞেস করব—আমি কি মিথ্যা বলেছি? তাহলে আপনারা আমার নামে গালিগালাজ করেন কেন? আমাকে ‘ফজু পাগলা’ বলেন কেন? ঠিক আছে, আপনারা পাল্লা নেন, আমরা ধানের শীষ নেব। জনতাকে সিদ্ধান্ত নিতে দিন। যার পক্ষে তারা রায় দেবে, সে-ই দেশ চালাবে।”

ফজলুর রহমান আরও বলেন, “আপনার ভাইয়ের সন্তানের জ্বালায় বাঁচা দায়, তার ওপর এখন সৎ ভাইয়ের সন্তানরাও এসে হাজির। কারা? যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের দালালি করেছে, রাজাকার-আলবদর ছিল। তারা এখন জুতা মারে আমার পোস্টারে। মারুক—কপালেও মারুক। আমি গর্ব করে বলি, বাংলাদেশ স্বাধীন করে তাদের মাফ করেছি বলেই তো আজ বেঁচে আছে।”

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে ফজলুর রহমান বলেন, “কলাগাছ কখনও বটগাছের চেয়ে বড় হয় না। অনির্বাচিত সরকার কখনও নির্বাচিত সরকারের চেয়ে বড় হতে পারে না। তারা আজ গণতন্ত্রকে গলা টিপে ধরেছে। আগে বলেছিল ডিসেম্বর মাসে নির্বাচন হবে। এখন বলছে জুনে হবে। এরপর বলবে—জুনে তো আওয়ামী লীগের জন্মদিন, ফ্যাসিস্টদের জন্মমাস, সুতরাং ভোট হবে না। আবার আগস্ট-সেপ্টেম্বর আসলে বলবে—এটা তো আন্দোলনের মাস, বিপ্লবের সময়। আবার পেছাবে। এভাবেই কূটকৌশল করে নির্বাচন পিছিয়ে দিতে চাইছে। কারণ তারা জানে, ভোট হলে বিএনপি ৮০ ভাগ ভোট পাবে।”

সভাপতিত্ব করেন ইটনা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ ছালেক। এ সময় আরও উপস্থিত ছিলেন ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, ফজলুর রহমানের স্ত্রী ও জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম, ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর, জ্যেষ্ঠ সহসভাপতি মো. মনির উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলমসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

রাজনৈতিক মাঠে বিএনপির শক্ত অবস্থান ও জামায়াতের দোলাচল নিয়ে ফজলুর রহমানের এই বক্তব্য স্পষ্ট করে দেয়—এই দেশে গণতন্ত্রের পক্ষে কথা বললেই গালিগালাজ, অপবাদ আর ষড়যন্ত্র শুরু হয়। কিন্তু ভয় পাওয়ার কোনো জায়গা নেই—কারণ জনগণের রায়েই নির্ধারিত হবে কে দেশ চালাবে, আর কে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২০

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫৪

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২০

রাজনীতি

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান। দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও […]

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৫

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান।

দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও তাহাফফুজে খতমে নবুওয়ত নেপালের প্রেসিডেন্ট মাওলানা শফীকুর রহমান কাসেমী।

মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

দুই দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর আল্লামা মামুনুল হকের দেশে ফেরার কথা রয়েছে।

দলের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫৪