রবিবার, ২৮ জুন ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সোশ্যাল মিডিয়া

এই পথ চলা হোক মিনিংফুল,নাহিদের উদ্দেশে ফাহামের পোস্ট

নানা জল্পনা-কল্পনার পর অবশেষে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম। তার নেতৃত্বে গঠন করা হবে নতুন ছাত্র-রাজনৈতিক দল। এবার নাহিদের উদ্দেশে স্ট্যাটাস দিলেন বিশিষ্ট লেখক, রাজনীতিবিদ ও জনপ্রিয় ইউটিউবার ফাহাম আব্দুস সালাম। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট করেন তিনি। পোস্টে তিনি লেখেন, ছাত্ররা যে রাজনৈতিক দল করছে – সেটা এক আশা জাগানিয়া […]

নিউজ ডেস্ক

২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৩:২৯

নানা জল্পনা-কল্পনার পর অবশেষে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম। তার নেতৃত্বে গঠন করা হবে নতুন ছাত্র-রাজনৈতিক দল। এবার নাহিদের উদ্দেশে স্ট্যাটাস দিলেন বিশিষ্ট লেখক, রাজনীতিবিদ ও জনপ্রিয় ইউটিউবার ফাহাম আব্দুস সালাম।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট করেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ছাত্ররা যে রাজনৈতিক দল করছে – সেটা এক আশা জাগানিয়া উদ্যোগ। আমি আল্লাহর কাছে দোয়া করি এই ছেলেগুলোর জন্য- যারা জাতির ক্রান্তিলগ্নে আমাদের মন থেকে নৈরাশ্য দূর করেছিল। আমাদের তারা আশা দিয়েছিল।

নাহিদ যে পদত্যাগ করে নতুন দল লিড করার সিদ্ধান্ত নিয়েছে- এটাই সঠিক সিদ্ধান্ত। আমার আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা।

দৈনিক সকাল পাঠকের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

‘ছাত্ররা যে রাজনৈতিক দল করছে – সেটা এক আশা জাগানিয়া উদ্যোগ। আমি আল্লাহর কাছে দোয়া করি এই ছেলেগুলোর জন্য – যারা জাতির ক্রান্তিলগ্নে আমাদের মন থেকে নৈরাশ্য দূর করেছিল। আমাদের তারা আশা দিয়েছিল। নাহিদ যে পদত্যাগ করে নতুন দল লিড করার সিদ্ধান্ত নিয়েছে – এটাই সঠিক সিদ্ধান্ত। আমার আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা।

আপনাদের এই পথ চলা হোক মিনিংফুল। এই জার্নিতে আপনারা অনেক বন্ধু হারাবেন, আনন্দ তো হারাবেনই – আল্লাহ না করুক – আশাও হয়তো হারাবেন। পৃথিবীতে এমন কোনো মিনিংফুল জার্নি নেই – যেখানে মানুষ আশাহত হয় না। কিন্তু ভয় পাবেন না। আল্লাহর ওপর ভরসা রাখবেন। তিনি যদি ৫ আগস্ট পার করাতে পারেন – সামনে যা আসবে তিনিই পার করাবেন।

দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে একটা কথাই বলবো। বাংলাদেশে – নো ওয়ান ডাইজ এ ভার্জিন। লাইফ উইল ফাক য়ু। ডানে বামে আক্রমণ আর অবিশ্বাস থাকবে। এখানে মানুষ ভালোবাসার ট্যাক্স হিসেবে আগেই একটু ঘৃণা করে নেয় – সেফটি মেজার হিসেবে। প্রি -পেইড কার্ডের মতো। ঘৃণার ওপর এতো নিরঙ্কুশ আস্থা জগতে বিরল।

কিন্তু সততা ধরে রাখবেন। এই দেশের মানুষ, আপনাদের ভালোও বাসবে। শুধু সততার জন্য এই দেশের মানুষ ৬ খুন মাফ করে দেয়।

আপনাদের পুরা জীবন পড়ে আছে। এই দেশকে দেওয়ার অনেক কিছু আছে আপনাদের। একটা ছোট্ট পরামর্শ দিতে চাই। ৬ মাসে বুঝে যাওয়ার কথা। তবু বলি। এই দেশে টেস্ট অফ এ ম্যান এই না যে – ওয়াট য়ু ডু। এই দেশে সত্যিকারের পরীক্ষা হোলো – ওয়াট য়ু ডোন্ট লিসেন টু।

দুনিয়ার সকলের পরামর্শ শুনতে যাবেন না। যা রাইট – যা দরকারি – সেটাই করবেন। এই যে ছাগল-পাগলের কথা না শোনার ক্ষমতা – এটা আপনাদের বাড়াতে হবে।

শলা-পরামর্শ খুবই প্রয়োজনীয় কিন্তু ছাগলের সাথে শলা-পরামর্শে সমস্যা হলো যে, কেবল একটা বিষয়ই বারবার আসবে যে,

সর্বত্র কাঁঠাল গাছ লাগাতে হবে এবং কাঁঠাল পাতাকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে মূল্যায়ন করতে হবে। কাউকে ছাগল মনে হলে – নিজের বিবেচনা-বোধের ওপর আস্থা রাখুন – সন্দেহ পরে করুন। নিজের ওপর চাপ সৃষ্টি করবেন না। গাট ফিলিংকে কোনো কোনো ক্ষেত্রে ট্রাস্ট করা শিখতে হবে।

শুধু মনে রাখবেন যে, ৭৫ বছরের নাহিদ যেন অপমানিত না হয় আপনার কাজে। খোদাতায়ালা আপনাদের পথচলা সহজ করে দিন।’

সোশ্যাল মিডিয়া

মন্ত্রীর পদত্যাগ দেশের ইতিহাসে বিরল, যেখানে সবাই ক্ষমতা আঁকড়ে রাখতে চায়: সর্ব মিত্র

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। তার পদত্যাগ নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্ব মিত্র চাকমা। সোমবার (১ জুন) দুপুর ১টা ১৩ মিনিটে দেয়া পোস্টে তিনি লিখেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এ এক […]

মন্ত্রীর পদত্যাগ দেশের ইতিহাসে বিরল, যেখানে সবাই ক্ষমতা আঁকড়ে রাখতে চায়: সর্ব মিত্র

মন্ত্রীর পদত্যাগ দেশের ইতিহাসে বিরল, যেখানে সবাই ক্ষমতা আঁকড়ে রাখতে চায়: সর্ব মিত্র

নিউজ ডেস্ক

০১ জুন ২০২৬, ১৪:৪৮

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। তার পদত্যাগ নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্ব মিত্র চাকমা।

সোমবার (১ জুন) দুপুর ১টা ১৩ মিনিটে দেয়া পোস্টে তিনি লিখেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এ এক বিরল ঘটনা, যেখানে সবাই ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়।’

‘মন্ত্রীকে আমি যতদূর চিনেছি-জেনেছি, তিনি অত্যন্ত ভদ্র, মার্জিত এবং স্বল্পভাষী। রাজনীতিতে যেখানে কাদা ছোড়াছুড়ি নিত্যদিনের ঘটনা, তিনি বিরোধী পক্ষকে কখনও কথার মাধ্যমে আক্রমণ করেননি। এমন পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমাদের দরকার। শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও দায়িত্ব নেওয়ার পর বেশ সক্রিয় দেখেছি তাকে’-যোগ করেন ডাকসু নেতা।

সর্ব মিত্র চাকমা আরও লিখেছেন, ‘জানি না তিনি এ সিদ্ধান্ত কেন নিয়েছেন, অভ্যন্তরীণ বিষয়ও থাকতে পারে। কিন্তু দেশ ও পার্বত্যবাসীর কল্যাণে তার এ পদে আসীন থাকা দরকার। প্রধানমন্ত্রী চাইলে তিনি নিশ্চয় না করবেন না।’

প্রসঙ্গত, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। সোমবার তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সোশ্যাল মিডিয়া

রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা,পাবলিকস আর সাফাররিং,ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায় মাননীয় স্পিকার

নিজ এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা ব্যতিক্রমী ভাষায় তুলে ধরে সংসদ সদস্য জেবা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা, পাবলিকস আর সাফাররিং। ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায়, মাননীয় স্পিকার।” তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু […]

নিউজ ডেস্ক

১৮ জুন ২০২৬, ১১:৫৯

নিজ এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা ব্যতিক্রমী ভাষায় তুলে ধরে সংসদ সদস্য জেবা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা, পাবলিকস আর সাফাররিং। ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায়, মাননীয় স্পিকার।”

তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এটিকে সাধারণ মানুষের দুর্ভোগের সরল ও বাস্তব চিত্র তুলে ধরার প্রয়াস হিসেবে দেখছেন। বক্তব্যে তিনি বর্ষা মৌসুমে কাদাময় ও চলাচলের অনুপযোগী সড়কের কারণে স্থানীয় জনগণের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন এবং দ্রুত সংস্কারের দাবি জানান।

সোশ্যাল মিডিয়া

‘ফ্যাসিবাদী শক্তি ফিরলে আপনাকে ফোন দেবে আমেরিকার প্রেসিডেন্ট, আমাদের জন্য ওসি কুদ্দুসও না’- পার্থকে নিয়ে আজাদের স্ট্যাটাস

ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়েছেন সাবেক প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৫টা ৫০ মিনিটে এ-সংক্রান্ত স্ট্যাটাস দেন তিনি। তার স্ট্যাটাসটি নিচে হুবহু দেওয়া হলো। আন্দালিব রহমান পার্থকে আমার ভালো লাগে তার সুন্দর বাচনভঙ্গির জন্য। প্রফেসর মুহাম্মদ ইউনূস যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে […]

‘ফ্যাসিবাদী শক্তি ফিরলে আপনাকে ফোন দেবে আমেরিকার প্রেসিডেন্ট, আমাদের জন্য ওসি কুদ্দুসও না’- পার্থকে নিয়ে আজাদের স্ট্যাটাস

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২১:২৮

ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়েছেন সাবেক প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৫টা ৫০ মিনিটে এ-সংক্রান্ত স্ট্যাটাস দেন তিনি। তার স্ট্যাটাসটি নিচে হুবহু দেওয়া হলো।

আন্দালিব রহমান পার্থকে আমার ভালো লাগে তার সুন্দর বাচনভঙ্গির জন্য। প্রফেসর মুহাম্মদ ইউনূস যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছিলেন, তখন শুরুর দিকে একবার তাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল।

সেই বৈঠকে তিনি প্রফেসর ইউনূসকে এমনভাবে কাজ করার অনুরোধ করেছিলেন, যাতে দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তি ফিরে আসতে না পারে। তিনি বলেছিলেন, ‘তারা যদি ফিরে আসে, আপনার জন্য তো স্যার আমেরিকার প্রেসিডেন্ট ফোন করবে। কিন্তু আমাদের জন্য ওসি কুদ্দুসও ফোন করবে না।’

তিনি এমনভাবে কথাগুলো বলেছিলেন যে, প্রফেসর ইউনূসসহ উপস্থিত সবাই হো হো করে হেসে উঠেছিলেন। দেশের সংকটময় সময়েও নিজের স্বাভাবিক বাগ্মিতা ধরে রাখা সত্যিই প্রশংসনীয়। তবে আফসোসের বিষয়, পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তার দলকে দেখিনি। এমনকি জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনাগুলোতেও তিনি ছিলেন অনুপস্থিত। ফলে তার বাগ্মিতা সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ বেশি পাইনি।