মঈন উদ্দীন,বান্দরবান প্রতিনিধি
পূবালী ব্যাংকের উদ্যোগে বান্দরবানে ক্যাশলেস বান্দরবান বিষয়ক মতবিনিময় সভা র্যালি ও বাংলা কিউআর ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
রবিবার ২৭ সেপ্টেম্বর সকালে বান্দরবান রাজার মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ক্যাম্পেইনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী।
পূবালী ব্যাংক বান্দরবান শাখার ব্যবস্থাপক কামরুল হাসান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ মহাব্যবস্থাপক মেজবাহ উদ্দীন মাহবুব।
পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী তার বক্তব্যে বলেন নিরাপদ ও সহজ লেনদেন নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বাংলা কিউআর সেই উদ্যোগেরই একটি অংশ। ক্যাশলেস লেনদেনের মাধ্যমে মানুষের সময় ও ভোগান্তি কমবে। সরকারের পাশাপাশি ব্যাংক ও ব্যবসায়ীদের সম্মিলিত উদ্যোগে বান্দরবানে নিরাপদ ও আধুনিক লেনদেন ব্যবস্থা আরও বিস্তৃত হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলা কিউআরের মাধ্যমে নিরাপদ দ্রুত ও স্বচ্ছ ডিজিটাল লেনদেনের প্রসার ঘটছে। ক্যাশলেস বাংলাদেশ গঠনে পূবালী ব্যাংকের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় এডিসি ইনচার্জ মোহাম্মদ জামাল উদ্দীন তালুকদার পরিচালনা ব্যবস্থাপক মলি প্রু ব্যবসায়ী ঠিকাদার সাংবাদিক পূবালী ব্যাংকের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।