শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য খবর

তারুণ্যের উৎসবে রাঙ্গাবালীতে জমকালো ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত

মোঃ হুমায়ুন কবির খোকন , রাঙ্গাবালী প্রতিনিধি: তারুণ্যের উৎসব উপলক্ষে পটুয়াখালীর “রাঙ্গাবালী উপজেলা ক্রীড়া ও সমাজকল্যাণ ক্লাব” এর পরিচালনায় টি-১০ প্রিমিয়ার লীগের সিজন-৪ এর বিগ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত তারুণ্যের উৎসবমুখর এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হয় খালগোড়া বাজার একাদশ। ফাইনাল ম্যাচটি উপজেলা পরিষদ মাঠে বিকেল ৪টায় অনুষ্ঠিত […]

প্রতিনিধি ডেস্ক

১৮ ফেব্রুয়ারী ২০২৫, ২০:০৬

মোঃ হুমায়ুন কবির খোকন , রাঙ্গাবালী প্রতিনিধি:

তারুণ্যের উৎসব উপলক্ষে পটুয়াখালীর “রাঙ্গাবালী উপজেলা ক্রীড়া ও সমাজকল্যাণ ক্লাব” এর পরিচালনায় টি-১০ প্রিমিয়ার লীগের সিজন-৪ এর বিগ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত তারুণ্যের উৎসবমুখর এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হয় খালগোড়া বাজার একাদশ।

ফাইনাল ম্যাচটি উপজেলা পরিষদ মাঠে বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের সেরা দুই দল শিরোপার জন্য লড়াই করে, যেখানে দর্শকদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করে। দুর্দান্ত পারফরম্যান্স ও রোমাঞ্চকর মুহূর্তে ভরপুর এই ম্যাচে খালগোড়া বাজার একাদশ প্রতিপক্ষ বড়বাইশদিয়া এলেভেনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পুরো টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য দেখানোর জন্য সেরা বোলার নির্বাচিত হন বাহেরচর জুনিয়রের সুমন চন্দ্র, সেরা ব্যাটসম্যানের খেতাব পান বাহেরচর সদরের জাহিদুল ইসলাম এবং ম্যান অফ দ্য ফাইনাল নির্বাচিত হন সাজিদ।

ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিৎ দেবনাথ, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি মাহমুদ হাসান রাজিব, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মুনিম আহম্মেদ, ক্রীড়া ও সমাজকল্যাণ ক্লাব সভাপতি সাগর জাহিদ এবং সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শাকিল মাহমুদ প্রমুখ।

অন্যান্য খবর

জীবনের প্রথম সিনেমায় মাত্র ৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী রিনা খান

আনোয়ার আরমান : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি। সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান। অভিনেত্রী রিনা খান […]

নিউজ ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ১৭:৪৫

আনোয়ার আরমান :

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি।

সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান।

অভিনেত্রী রিনা খান জানান, ১৯৮২ সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্ত পরিচালিত ‘সোহাগ মিলন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার যাত্রা শুরু হয়। জীবনের প্রথম চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র পাঁচ হাজার টাকা। সেই পাঁচ হাজার টাকা দিয়েই শুরু হয়েছিল তার দীর্ঘ অভিনয় জীবনের পথচলা।

রিনা খানের দাবি, এখন পর্যন্ত তিনি ৮০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ এই পথচলায় নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও খলচরিত্রেই দর্শকদের কাছে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

পর্দায় ভয়ংকর ও কঠোর চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে রিনা খান অত্যন্ত সহজ-সরল ও আন্তরিক স্বভাবের একজন মানুষ।

বর্তমানে সিনেমাতে কম কাজ থাকলেও থেমে নেই তার পথচলা। নিয়মিত নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন এই গুণী অভিনেত্রী।

অন্যান্য খবর

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়। ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর […]

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৭

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দলটির মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে।

এর মধ্য দিয়ে রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের সম্ভাব্য প্রার্থী সামনে আনল জামায়াতে ইসলামী।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৮৬

নিউজ ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭