শুক্রবার, ০৮ মে ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য খবর

সাভারে আন্তর্জাতিক মানের কুরআনি শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসাতুল ইদরা

সাভার, ঢাকা: কুরআন শিক্ষার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে সাভারে প্রতিষ্ঠিত হয়েছে “মাদরাসাতুল ইদরা”। ১০ জানুয়ারি ২০২৫ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন বিভাগ ও মাদানী নেসাব শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে। মাদরাসাটিতে বিভিন্ন স্তরের শিক্ষার সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে— ☞ মক্তব ☞ আদর্শ নাজেরা বিভাগ […]

প্রতিনিধি ডেস্ক

০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২০:৪৪

সাভার, ঢাকা: কুরআন শিক্ষার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে সাভারে প্রতিষ্ঠিত হয়েছে “মাদরাসাতুল ইদরা”। ১০ জানুয়ারি ২০২৫ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন বিভাগ ও মাদানী নেসাব শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে।

মাদরাসাটিতে বিভিন্ন স্তরের শিক্ষার সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে—

☞ মক্তব

☞ আদর্শ নাজেরা বিভাগ

☞ ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন

☞ মাদানী নেসাব (১ম, ২য় ও ৩য় বর্ষ)

☞ মাদানী নেসাব (১ম, ২য় ও ৩য় বর্ষ)

প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য হলো, শিক্ষার্থীদের কুরআন শিক্ষার পাশাপাশি ইসলামি নীতিনৈতিকতায় গড়ে তোলা। প্রতিষ্ঠানটির আধুনিক ও মানসম্মত শিক্ষা পদ্ধতির কারণে এটি ইতোমধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে।

প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য হলো, শিক্ষার্থীদের কুরআন শিক্ষার পাশাপাশি ইসলামি নীতিনৈতিকতায় গড়ে তোলা। প্রতিষ্ঠানটির আধুনিক ও মানসম্মত শিক্ষা পদ্ধতির কারণে এটি ইতোমধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে।

এখানে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি হামদ-নাত, ক্যালিওগ্রাফি, কম্পিউটার প্রশিক্ষণ এবং বক্তৃতা শেখানো হয়। প্রতিষ্ঠাতা মাজহার আল মারুফ সাহেব বলেন, “একটি শিক্ষার্থীকে যদি ভালোভাবে দক্ষ শিক্ষকদের মাধ্যমে পরিচালিত করা হয়, তাহলে তিন থেকে পাঁচ বছরের মধ্যেই কুরআনের হাফেজ হওয়া সম্ভব ইনশাআল্লাহ।”

এই শিক্ষাপ্রতিষ্ঠানে আরবির পাশাপাশি সাধারণ পড়াশোনার ব্যবস্থা রয়েছে, যেখানে শিক্ষার্থীরা আরবি শিক্ষার পাশাপাশি বোর্ড পরীক্ষায়ও অংশগ্রহণ করতে পারবে। ভবিষ্যতে আরও উন্নত শিক্ষার সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।

ভর্তির জন্য আগ্রহীদের দ্রুত যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য নিচের ঠিকানায় যোগাযোগ করা যাবে:

📍 ঠিকানা: এ-৫৯/৪০, জালেশ্বর, রেডিও কলোনি (মসজিদুল ইলাহ সংলগ্ন), সাভার, ঢাকা।

📞 যোগাযোগ: ০১৮৮৬৬৯৮৫৯৮, ০১৯৮৩৬৯৮৫৯৮

✉ ইমেইল: madrasatulidra@gmail.com

ধর্মীয় শিক্ষার আলোকিত পথ তৈরি করতে মাদরাসাতুল ইদরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যা আগামীর শিক্ষার্থীদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।

অন্যান্য খবর

মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

বিএনপির সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার এক ঘনিষ্ঠ সূত্র। এদিকে আজ সকাল ১০টায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর বিকালে মন্ত্রিসভার […]

মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

নিউজ ডেস্ক

১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১

বিএনপির সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার এক ঘনিষ্ঠ সূত্র।


এদিকে আজ সকাল ১০টায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর বিকালে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর উপজেলা) আসনের সাংসদ। তিনি ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি তৃতীয়বারের মতো এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছে।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ভোট পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৭৬৫। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. রেজাউল করিম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭৯ ভোট।

অন্যান্য খবর

নাসিরনগরে মহানবী (সা.)–এর শানে কটূক্তির অভিযোগে বিক্ষোভ

মো: সোবেল মিয়া,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর শানে কটূক্তির অভিযোগে এক ব্যক্তির শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় ধর্মভিত্তিক সংগঠনের নেতা–কর্মীরা। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর নাসিরনগর কলেজ মোড় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের ইমরান চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়। […]

নাসিরনগরে মহানবী (সা.)–এর শানে কটূক্তির অভিযোগে বিক্ষোভ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:৫০

মো: সোবেল মিয়া,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর শানে কটূক্তির অভিযোগে এক ব্যক্তির শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় ধর্মভিত্তিক সংগঠনের নেতা–কর্মীরা।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর নাসিরনগর কলেজ মোড় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের ইমরান চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়।

সমাবেশের আয়োজন করে নাসিরনগর ইসলামী সংগ্রাম পরিষদ। এতে সভাপতিত্ব করেন মাওলানা হুসাইন আহমদ নুরপুরী এবং সঞ্চালনা করেন মাওলানা রফিকুল ইসলাম। বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মুফতি আব্দুল্লাহ বিন সাঈদসহ আরও কয়েকজন বক্তা।

বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী (সা.)–এর শানে অবমাননাকর মন্তব্যের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দ্রুত আইনগত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।

অন্যান্য খবর

নেতাকর্মীশূন্য জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়

জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। এর মাধ্যমে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে দল ও জোটের সরকার গঠন নিশ্চিত হয়েছে। সেইসাথে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। ফলে বিএনপির কার্যালয়গুলোতে এখন বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এবারের নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী দল ছিল জামায়াতে ইসলামী। দলটি বিএনপির কাছে দাঁড়াতেই পারেনি। সেকারণে বিএনপির কার্যালয়ের পুরোপুরি উলটো দৃশ্য […]

নিউজ ডেস্ক

১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৫৭

জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। এর মাধ্যমে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে দল ও জোটের সরকার গঠন নিশ্চিত হয়েছে। সেইসাথে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। ফলে বিএনপির কার্যালয়গুলোতে এখন বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

এবারের নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী দল ছিল জামায়াতে ইসলামী। দলটি বিএনপির কাছে দাঁড়াতেই পারেনি। সেকারণে বিএনপির কার্যালয়ের পুরোপুরি উলটো দৃশ্য দেখা গেছে মগবাজারে জামায়াতের প্রধান কার্যালয়ে। সেখানে শুক্রবার নেতাকর্মী নেই বললেই চলে।

নির্বাচন চলাকালীন এবং ভোটগ্রহণ শেষেও সেখানে মধ্যরাত পর্যন্ত জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কিন্তু এখন সেখানে খাঁ খাঁ পরিবেশ।

বৃহস্পতিবারও দলটির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিলো তারা সরকার গঠন করতে যাচ্ছে। কিন্তু এখন এটি স্পষ্ট যে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়যুক্ত হয়েছে বিএনপি এবং তারাই সরকার গঠন করতে যাচ্ছে।

জামায়াত নির্বাচনে জয়লাভ না করায় সরকার গঠনের প্রত্যাশা পূরণ করতে না পারলেও এ যাবৎকালে তারা যতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেগুলোর মাঝে এবারই সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে তারা।

এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে দলের আমির শফিকুর রহমান জামায়াত কার্যালয়ে উপস্থিত হন। তিনি সাংবাদিকদের সঙ্গে কোনও কথা না বলেই ভেতরে চলে যান।

জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর দলের নেতারা বৈঠক করবেন। এরপর প্রতিক্রিয়া জানাবে জামায়াতে ইসলামী।