বুধবার, ১৫ জুলাই ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

ইসলাম ও জীবন

কারো ভুল হলে যেভাবে শুধরে দিতেন নবীজি

মানুষ স্বভাবতই ভুল করে থাকে। তবে ভুল করলে তা সংশোধন করা এবং অন্যকে সংশোধনের পথ দেখানো একজন মুসলমানের গুরুত্বপূর্ণ নৈতিক দায়িত্ব। রসুলুল্লাহ সা. ছিলেন মানবতার শ্রেষ্ঠ শিক্ষক। তিনি অত্যন্ত সুন্দর ও কার্যকরী পদ্ধতিতে মানুষের ভুল সংশোধন করেছেন। তাঁর এই পদ্ধতি আজও আমাদের জন্য অনুসরণযোগ্য। আজ আমরা জানবো, রসুলুল্লাহ সা.-এর ভুল সংশোধনের পাঁচটি প্রধান পদ্ধতি সম্পর্কে। […]

নিউজ ডেস্ক

২৪ ডিসেম্বর ২০২৪, ১৮:০৪

মানুষ স্বভাবতই ভুল করে থাকে। তবে ভুল করলে তা সংশোধন করা এবং অন্যকে সংশোধনের পথ দেখানো একজন মুসলমানের গুরুত্বপূর্ণ নৈতিক দায়িত্ব। রসুলুল্লাহ সা. ছিলেন মানবতার শ্রেষ্ঠ শিক্ষক। তিনি অত্যন্ত সুন্দর ও কার্যকরী পদ্ধতিতে মানুষের ভুল সংশোধন করেছেন। তাঁর এই পদ্ধতি আজও আমাদের জন্য অনুসরণযোগ্য।

আজ আমরা জানবো, রসুলুল্লাহ সা.-এর ভুল সংশোধনের পাঁচটি প্রধান পদ্ধতি সম্পর্কে। ইনশাআল্লাহ।

১. তুচ্ছ-তাচ্ছিল্য নয়, সুন্দর করে বোঝানো

রসুলুল্লাহ সা. কখনোই ভুলকারীকে অপমান বা তুচ্ছতাচ্ছিল্য করতেন না। বরং খুব সুন্দরভাবে তাকে ভুল বুঝিয়ে দিতেন। একবার মুয়াবিয়া ইবনে হাকাম রা. রসুলুল্লাহ সা. -এর সঙ্গে নামাজে ছিলেন এবং ভুলক্রমে নামাজে হাঁচি দেয়ার পর তিনি ‘ইয়ারহামুকাল্লাহ’ বলেছিলেন।

উপস্থিত লোকজন তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে থাকলে তখন তিনি চুপ হয়ে যাই। নামাজ শেষে রসুলুল্লাহ সা. তাকে তিরস্কার না করে,নম্রভাবে জানিয়ে দিলেন যে নামাজে কথা বলা উচিত নয়, এটি তাসবিহ, তাকবির এবং কোরআন তেলাওয়াতের জন্য নির্ধারিত।

২. ভালোবাসায় ভুল শোধরানো

একদিন গ্রামে বসবাসকারী এক ব্যক্তি রসুলুল্লাহ সা.-এর মসজিদে প্রবেশ করল। এরপর সে ব্যক্তি মসজিদে প্রস্রাব করে ফেললে সাহাবিরা তাকে বাধা দিতে গেলে, রাসূলুল্লাহ সা. তাকে বাধা দিতে নিষেধ করলেন এবং বললেন, তাকে ছাড় দিন।

এরপর তিনি নম্রভাবে তাকে বুঝালেন যে মসজিদ আল্লাহর ইবাদত ও স্মরণের জন্য তৈরি করা হয়েছে, এখানে প্রস্রাব করা উচিত নয়। রসুলুল্লাহ সা. এর এই কোমল, সদয় পদ্ধতি মানুষকে দ্রুত সংশোধিত করার জন্য কার্যকর ছিল।

৩. ভুলের সঠিক বিকল্প বলে দেয়া

অনেক সময় আমরা ভুল ধরতে গিয়ে এর সঠিক বিকল্পের সন্ধান দিই না। রসুলুল্লাহ সা. যখন কাউকে ভুল করতে দেখতেন, তখন তিনি শুধু তিরস্কার করতেন না বরং সেই ভুলের সঠিক বিকল্পটিও জানিয়ে দিতেন।

একবার মসজিদে কফের একটি দাগ দেখে তিনি কষ্ট পেয়ে তা পরিষ্কার করে জানিয়ে দিলেন, ‘তোমরা যখন নামাজে দাঁড়াও, তখন তোমরা তোমাদের রবের সঙ্গে একান্তে কথা বলো।’ তিনি তাদের বলে দিলেন কীভাবে তাদের আচরণ সঠিক হতে পারে।

৪. বিবেকবোধ জাগিয়ে তোলা

ভুলকারীর বিবেকবোধকে জাগিয়ে তোলার চেষ্টা করা। কেননা রসুলুল্লাহ সা. কাউকে যখন ভুলে আবদ্ধ দেখতেন, তখন তিনি তাদের সঙ্গে রূঢ় আচরণ না করে, বরং বিবেকবোধ জাগ্রত করতেন।

এক যুবক যখন রসুলুল্লাহ সা.-এর কাছে এসে ব্যভিচারের অনুমতি চাইলেন, তখন রসুলুল্লাহ সা. তাঁকে প্রশ্ন করলেন, ‘তুমি কি এটা তোমার মা, বোন বা মেয়ের জন্য পছন্দ করো?’ যুবক বললেন, না আমি কখনো তা পছন্দ করব না।’

এরপর রসুলুল্লাহ সা. তার জন্য দোয়া করলেন, এবং যুবকের মনকে পবিত্র করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন। এই আচরণ যুবকটির বিবেককে জাগিয়ে তোলে ও তাকে সঠিক পথে পরিচালিত করে।

৫. ভুলের ভয়াবহতা জানানো

ভুলের শাস্তি বা ভয়াবহতা সম্পর্কে জানালে তা থেকে বিরত থাকা সম্ভব। রসুলুল্লাহ সা. কখনো কাউকে একটি ভুলের জন্য শুধু সংশোধন করতেন না, বরং সে ভুলের ভয়াবহতা বা শাস্তি সম্পর্কে সতর্কও করতেন।

একবার তিনি একজন সাহাবিকে মসজিদে নামাজের কাতার থেকে আগে বেরিয়ে যেতে দেখে তাকে তিরস্কার করেন। তিনি বলেন, ‘তোমরা অবশ্যই কাতার সোজা করে দাঁড়াবে, অন্যথায় আল্লাহ তোমাদের মধ্যে অরাজকতা সৃষ্টি করবেন।’ এই সতর্কতা শোনার পর সাহাবি তার ভুল বুঝতে পারলেন এবং সংশোধন হলেন।

রসুলুল্লাহ সা. -এর ভুল সংশোধনের এই পদ্ধতিগুলি আজও আমাদের জন্য অনুসরণযোগ্য, যা তিনি সবসময় প্রজ্ঞা, সহানুভূতি ও ভালোবাসা দিয়ে সম্পন্ন করেছেন।

অন্যদের ভুল সংশোধন করার সময় আমাদেরও এই পদ্ধতিগুলি অনুসরণ করে আমরা একটি শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ গড়তে পারি।

আমরা সবাই যেন রসুলুল্লাহ সা.-এর এই সুন্দর শিক্ষাগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। আমিন।

আন্তর্জাতিক

‘মমতা হচ্ছেন শাড়ি পরা ট্রাম্প’- পদত্যাগ করতে না চাওয়ায় দিলীপ ঘোষের কটাক্ষ

বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে হারের পরও পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি ও খড়্গপুর সদরের বিধায়ক দিলীপ ঘোষ। তিনি মমতাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করে বলেন- মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেই নৈতিক, বাকি সব অনৈতিক। তিনি হচ্ছেন শাড়ি পরা ট্রাম্প। দিলীপ ঘোষের অভিযোগ, ট্রাম্প যেমন […]

‘মমতা হচ্ছেন শাড়ি পরা ট্রাম্প’- পদত্যাগ করতে না চাওয়ায় দিলীপ ঘোষের কটাক্ষ

‘মমতা হচ্ছেন শাড়ি পরা ট্রাম্প’- পদত্যাগ করতে না চাওয়ায় দিলীপ ঘোষের কটাক্ষ

নিউজ ডেস্ক

০৬ মে ২০২৬, ১৩:৫২

বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে হারের পরও পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি ও খড়্গপুর সদরের বিধায়ক দিলীপ ঘোষ। তিনি মমতাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করে বলেন-

মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেই নৈতিক, বাকি সব অনৈতিক। তিনি হচ্ছেন শাড়ি পরা ট্রাম্প।

দিলীপ ঘোষের অভিযোগ, ট্রাম্প যেমন হার মানতে চাননি এবং জনতাকে রাস্তায় নামিয়ে অরাজকতা তৈরির চেষ্টা করেছিলেন, তেমনি সুযোগ পেলে মমতাও জনতাকে রাস্তায় নামিয়ে জোর করে ক্ষমতা আঁকড়ে ধরতেন।

সাধারণত নির্বাচনের পর মুখ্যমন্ত্রী ইস্তফা দেন। বিদায়ী মুখ্যমন্ত্রীর দল সংখ্যাগরিষ্ঠতা পেলে এবং তাকেই পরিষদীয় দলের নেতা হিসেবে বেছে নিলে তিনি ফের শপথ নেন। নাহলে কুর্সি ছাড়তে হয়।

গতকাল সাংবাদিকদের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন-

আমরা তো হারিনি যে রাজভবনে যাব। হারলে আমি রেজিগনেশন দিতাম। এখন প্রশ্নই ওঠে না। জোর করে আমাদের হারানোর চেষ্টা হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫০৬১

ইসলাম ও জীবন

‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাতের ময়দান

আজ মঙ্গলবার পবিত্র হজের মূল দিন। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনি-প্রতিধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পবিত্র আরাফাতের ময়দান। আত্মশুদ্ধি, পাপমুক্তি ও মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো মুসলমান ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ পবিত্র হজ পালন করছেন। ফজরের পর থেকেই গোটা বিশ্বের ২০ লাখের বেশি মুসলমান ঐতিহাসিক আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন। এর মধ্যে […]

‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাতের ময়দান

‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাতের ময়দান

নিউজ ডেস্ক

২৬ মে ২০২৬, ০৯:২৬

আজ মঙ্গলবার পবিত্র হজের মূল দিন। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনি-প্রতিধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পবিত্র আরাফাতের ময়দান। আত্মশুদ্ধি, পাপমুক্তি ও মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো মুসলমান ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ পবিত্র হজ পালন করছেন।

ফজরের পর থেকেই গোটা বিশ্বের ২০ লাখের বেশি মুসলমান ঐতিহাসিক আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন। এর মধ্যে বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ৭৮ হাজারেরও বেশি।

আজ ৯ জিলহজ, হজের মূল দিন। হাজিরা সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন। চার বর্গমাইল আয়তনের বিশাল এই সমতল ভূমি আজ সাদা এহরামে আচ্ছাদিত লাখো মুসল্লির উপস্থিতিতে এক অনন্য দৃশ্যে পরিণত হয়েছে।

হাজিরা এখানে অবস্থান করে জিকির-আজকার, দোয়া ও ইবাদতে সময় কাটাবেন। একই সঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন এবং হজের খুতবা শুনবেন। এ বছর আরাফাতের মসজিদে নামিরায় হজের খুতবা দেবেন মদিনার মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি।

সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফার উদ্দেশে রওনা হবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করে রাতযাপন করবেন। মিনায় জামরাতে নিক্ষেপের জন্য কংকর সংগ্রহ করবেন সেখান থেকেই।

পরদিন ১০ জিলহজ মিনায় গিয়ে হাজিদের কয়েকটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। এর মধ্যে রয়েছে শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ, পশু কোরবানি, মাথা মুণ্ডন এবং তাওয়াফে জিয়ারত।

ইসলামের ইতিহাস অনুযায়ী, মহান আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম (আ.) তার প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে গেলে শয়তান তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। তখন ইব্রাহিম (আ.) শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। সেই ঘটনার স্মরণেই হাজিরা জামরাতে প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ করেন।

হজের শেষ পর্বে হাজিরারা কাবা শরিফে বিদায়ী তাওয়াফ সম্পন্ন করবেন। এর মাধ্যমেই শেষ হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা।

এদিকে গতকাল সারাদিন ও রাত হাজিরা মিনায় অবস্থান করেন। লাখ লাখ তাঁবুর শহরে পরিণত হওয়া মিনায় তারা নামাজ, দোয়া ও ইবাদতে সময় কাটান।

পবিত্র হজ উপলক্ষে মক্কা, মদিনা, মিনা, আরাফাত ও মুজদালিফাসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি সরকার। মোতায়েন করা হয়েছে এক লাখের বেশি নিরাপত্তাকর্মী।

তীব্র গরমের মধ্যেও হজ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে কাজ করছে ৪০টিরও বেশি সরকারি সংস্থা ও আড়াই লাখ কর্মকর্তা। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি, ড্রোন ক্যামেরা এবং তথ্য বিশ্লেষণ ব্যবস্থাও যুক্ত করা হয়েছে এবারের হজ ব্যবস্থাপনায়।

ইসলাম ও জীবন

মাদরাসায় যৌন নির্যাতন রোধে কমিশন গঠন-মহিলা মাদরাসায় পুরুষ শিক্ষক নিয়োগ না দেওয়ার পরামর্শ : শায়েখ আহমাদুল্লাহ

মাদরাসাভিত্তিক আবাসিক প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন ও অনাচারের অভিযোগ বন্ধে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী বক্তা শায়েখ আহমাদুল্লাহ। একইসঙ্গে এ ধরনের অভিযোগ তদন্তে আলাদা কমিশন গঠনের প্রস্তাবও দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে শায়েখ আহমাদুল্লাহ বলেন, আবাসিক মাদরাসাগুলোতে যৌন অনাচারের ঘটনা অস্বীকারের সুযোগ নেই। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন পরামর্শ ও সুপারিশ […]

নিউজ ডেস্ক

২৪ মে ২০২৬, ১০:৫৪

মাদরাসাভিত্তিক আবাসিক প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন ও অনাচারের অভিযোগ বন্ধে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী বক্তা শায়েখ আহমাদুল্লাহ। একইসঙ্গে এ ধরনের অভিযোগ তদন্তে আলাদা কমিশন গঠনের প্রস্তাবও দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে শায়েখ আহমাদুল্লাহ বলেন, আবাসিক মাদরাসাগুলোতে যৌন অনাচারের ঘটনা অস্বীকারের সুযোগ নেই। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন পরামর্শ ও সুপারিশ দিয়ে আসছেন।

তিনি জানান, বর্তমানে হজ সফরে থাকলেও দেশে ফিরে এ বিষয়ে বিস্তারিত প্রস্তাবনা উপস্থাপন এবং কাজ করার পরিকল্পনা রয়েছে।

পোস্টে বলা হয়, মাদরাসায় যৌন নির্যাতনের অভিযোগ প্রতিরোধে প্রতিটি কক্ষ সিসিটিভির আওতায় আনা, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষকদের জন্য ফ্যামিলি বাসার ব্যবস্থা, আবাসন ও শ্রেণিকক্ষ আলাদা রাখা এবং শিক্ষার্থীদের জন্য পৃথক খাটের ব্যবস্থা জরুরি।

এছাড়া মহিলা মাদরাসায় পুরুষ শিক্ষক বা স্টাফ নিয়োগ না দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

শায়েখ দাবি করেন, কিছু ক্ষেত্রে প্রকৃত ঘটনা থাকলেও কখনও কখনও নিরপরাধ আলেম বা ইমামদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়। উদাহরণ হিসেবে ফেনীর একটি ঘটনার কথা উল্লেখ করা হয়, যেখানে ফরেনসিক পরীক্ষায় অভিযোগের সঙ্গে স্থানীয় ইমামের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে।

পোস্টে আরও বলা হয়, দেশের বড় ও পরিচিত মাদরাসাগুলোর তুলনায় অনিয়ন্ত্রিতভাবে গড়ে ওঠা ছোট আবাসিক মাদরাসাগুলোতে এ ধরনের অভিযোগ বেশি শোনা যায়।

এ অবস্থায় হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়ার অধীনে আলেম ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। অভিযোগ উঠলে কমিশন ঘটনাস্থলে গিয়ে তদন্ত করবে এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তকে বিচারের মুখোমুখি করার পাশাপাশি ভবিষ্যতে কোনো প্রতিষ্ঠানে চাকরি না পাওয়ার ব্যবস্থা করার সুপারিশ করা হবে।

মাদরাসা শিক্ষাব্যবস্থার ভাবমূর্তি ও জনআস্থা ধরে রাখতে কার্যকর উদ্যোগ এখন জরুরি হয়ে উঠেছে বলেও জানিয়েছেন তিনি।