ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্টান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও প্রতিযোগীরা নিজেদের প্রতিভা তুলে ধরেন। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজ, উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সরকার, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক এমকে জিন্নাহ চৌধুরী, বিচারক ও প্রভাষক আব্দুর রাজ্জাক রাজু প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য ব্যক্তিত্ব। তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্ম অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তা বহন করে। পুরস্কার বিতরণ শেষে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।