যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সফরকালে কয়েকজন বাংলাদেশি প্রবাসীর কটাক্ষ ও প্রতিবাদের মুখে পড়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের অংশ হিসেবে আয়োজিত শিক্ষা সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সম্মেলনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি।
বৃহস্পতিবার ও শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের রাস্তায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে লক্ষ্য করে কয়েকজন বাংলাদেশি প্রবাসী বিভিন্ন কটাক্ষমূলক মন্তব্য করছেন।
ভিডিওতে কয়েকজন প্রবাসী প্রতিমন্ত্রীকে ‘বাংলাদেশি টেরোরিস্ট’ ও ‘বাটপার’ বলে মন্তব্য করেন। তবে এ সময় পরিস্থিতি শান্তভাবে সামাল দিতে দেখা যায় ববি হাজ্জাজকে।
ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
তবে এই ঘটনার পাশাপাশি নিউইয়র্ক সফরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।