দুই-একটা ককটেল ফুটিয়ে সরকারের কিছু করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, দু একটা ককটেল ফুটিয়ে সরকারের কে কিছু করা যাবে না।
জনগণের কষ্ট দিয়ে সংকটে ফেলতে চায় না এই সরকার। ডিজেলে ৪০ হাজার কোটি টাকা লোকসান হতো। সেই লোকসান কমানোর চেষ্টা চলছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও কেন দেশে বাড়ল–এমন প্রশ্নে তথ্য উপদেষ্টা বলেন, এটা খুবই ভোলাটাইল অবস্থায় আছে। সুতরাং সামনে তেলের দাম আরও বাড়তে পারে। সরকারের কত ভতুর্কি দেওয়া সম্ভব?
তিনি বলেন, হাসিনার সময় এই অবস্থা হলে তার পদত্যাগ চাইতাম। কারণ সেটা নির্বাচিত সরকার ছিল না। তবে বর্তমান সরকার গণতন্ত্রিকভাবে নির্বাচিত সরকার। জনগণের কষ্ট হবে; তবে সরকার ব্যলান্স করতেও চায়। সবচেয়ে ভালনারেবল মানুষের পাশে তো আমরা আছি।
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রীর ২২ সেপ্টেম্বর থেকে কর্মসূচি শুরু হবে, এরপর ২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হবে। কিছু দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ২৪ তারিখ ভাষণ দেবেন। ২৫ সেপ্টেম্বর দেশের উদ্দেশে ফিরবেন।
তিনি বলেন, সানফ্রাসিকোতে দলীয় অনুষ্ঠান হতে পারতো। ব্যয় সাশ্রয় ও দেশের ক্রাইসিসের কারণে তিনি সফর সংক্ষিপ্ত করছেন।
তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ বোয়িং কিনছে এটি একটি প্রকাশিত তথ্য। সুতরাং এ চুক্তি হতেও পারে। এখন পর্যন্ত সরকারিভাবে যা জেনেছি, তথ্য এতটুকুই আছে।
জাহেদ উর রহমান বলেন, সানফ্রান্সিসকোকে ইউএনজিএ-এর কোনো অনুষ্ঠান ছিল না। দলীয় বা অন্য কোনো প্রোগ্রাম ছিল। পরবর্তীতে প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করেছেন। কারণ কম সময়ের সফর ব্যয় সাশ্রয়ী।
তথ্য উপদেষ্টা বলেন, দেশ নানা রকমভাবে কিছু সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সুতরাং দেশে থাকা প্রধানমন্ত্রীর জন্য এ মুহূর্তে আরও বেটার প্রায়োরিটি।