খাদিজা আক্তার;বান্দরবান প্রতিনিধি
বান্দরবান জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আইন, বিধি ও পরিপত্র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল ৪.৩০ মিনিটে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আইন, বিধি ও পরিপত্র প্রকাশনা উৎসবে বইয়ের মোড়ক উম্মোচন করেন জেলা প্রশাসক জনাব শাহ্ মোজাহিদ উদ্দিন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আইন, বিধি ও পরিপত্র প্রকাশনা বইয়ের সম্পাদক জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বইটি তাঁর শ্রদ্ধেয় পিতা মাতার নামে উৎসর্গ করেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আইন, বিধি ও পরিপত্র সম্পর্কিত বইয়ে এই অঞ্চলের ভূমি নামজারী, হস্তান্তর, বন্দোবস্ত আইন, জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ আইন, সম্প্রদায় ভিত্তিক বিবাহ- বিচ্ছেদসহ পার্বত্য চট্টগ্রামের সকল হালনাগাদ তথ্য রয়েছে মর্মে জেলাপ্রশাসক ও বইয়ের সম্পাদক জনাব শাহ্ মোজাহিদ উদ্দিন তাঁর শুভেচ্ছা বক্তব্যে জানান।
তিনি বলেন এই বই সম্পাদনার ক্ষেত্রে বিডি ল, ড. আমিনুর রহমানের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বইসহ আরো কিছু বইয়ের সহায়তা নেয়া হয়েছে।
সম্পাদনায় সহযোগিতার জন্যে প্রশাসনের সকল সহকর্মীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রকাশনা উৎসবে বান্দরবান জেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।